ঢাকা ১৮ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
গণমাধ্যমে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালেন জি কে শামীম পাশার দান উল্টে দিয়ে নবম ব্যালন ডি’অর জয়ের পথে মেসি সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল টানা বৃষ্টিতে বেড়েছে অধিকাংশ সবজির দাম, মরিচের কেজি ২০০ টাকা জীবন দেব, তবু ২৪ হারিয়ে যেতে দেব না : জামায়াত আমির বঙ্গোপসাগরের মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত মৃত্যুর তিন দিন আগে শেষ সাক্ষাৎকারে যা বলেছিলেন শহীদ আবু সাঈদ ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস দেশের ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা

'মৃত' নারী শ্বাস নিচ্ছিলেন কফিনে

#

আন্তর্জাতিক ডেস্ক

১৩ জুন, ২০২৩,  11:57 AM

news image

ইকুয়েডরে এক নারীর অন্তেষ্টিক্রিয়ার সময় স্বজনেরা দেখলেন কফিনে শুয়ে ওই নারী জোরে জোরে শ্বাস নিচ্ছেন। চিকিৎসকেরা বলেছিলেন, তিনি মস্তিষ্কে রক্তক্ষরণজনিত রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

বেলা মনতোয়া নামের ওই নারীর বয়স ৭৬ বছর। তাকে সমাধিস্থ করার আগে স্বজনেরা ওই নারীর কাপড় বদলানোর প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় হঠাৎ দেখতে পান ওই নারী শ্বাস নিচ্ছেন। কফিনের ঢাকনা খোলা থাকলেও পর্যাপ্ত অক্সিজেনের অভাবে তিনি হাঁপাচ্ছিলেন। খবর বিবিসির

ঘটনাটি ঘটে শুক্রবার। মনতোয়াকে এখন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে। ইকুয়েডরের স্বাস্থ্যমন্ত্রী এ ঘটনা তদন্তের জন্য একটি কমিটি গঠন করেছেন।

এক বিবৃতিতে স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ওই নারীর কার্ডিওরেসপিরেটরি অ্যারেস্ট হয়েছিল। তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন না। এ কারণে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

মনতোয়ার ছেলে গিলবার রডোল্ফ বালবার স্থানীয় গণমাধ্যমকে বলেন, তার মাকে সকালে হাসপাতালে ভর্তি করা হয়। দুপুরের দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর মনতোয়াকে বেশ কয়েক ঘণ্টার জন্য কফিনে রাখা হয়।

তিনি আরও জানান, এখন শুধু মায়ের জন্য প্রার্থনা করছেন তিনি। তিনি মাকে পাশে চান বলেও জানান।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির