ঢাকা ১৭ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
জীবন দেব, তবু ২৪ হারিয়ে যেতে দেব না : জামায়াত আমির বঙ্গোপসাগরের মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত মৃত্যুর তিন দিন আগে শেষ সাক্ষাৎকারে যা বলেছিলেন শহীদ আবু সাঈদ ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস দেশের ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা আরও কমলো সোনার দাম সুনামগঞ্জে কমতে শুরু করেছে নদ-নদীর পানি ‘দফা এক, দাবি এক—মিলনের পদত্যাগ’ স্লোগানে সাইন্সল্যাব অবরোধ ধসে পড়েছে সেতু, বান্দরবান-রাঙ্গামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ লাখো মানুষের জীবন

অজিদের হারিয়েও যে কারণে বাংলাদেশের পেছনে ভারত

#

স্পোর্টস ডেস্ক

০৯ অক্টোবর, ২০২৩,  12:00 PM

news image

বিশ্বকাপকে ঘিরে এখন পর্যন্ত তুমুল উত্তেজনা দেখা না গেলেও এরই মধ্যে অংশগ্রহণকারী ১০ দলের একটি করে ম্যাচ শেষ হয়েছে। যেখানে পাঁচটি দলের জয়ের বিপরীতে হেরেছে পাঁচটি দল। এখন পর্যন্ত অপ্রত্যাশিত কোনো ফলাফল না এলেও পয়েন্ট টেবিল কিছুটা হলেও চমকের আভাস দিয়ে রেখেছে।

গতকাল বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পেয়েছে আসরের অন্যতম ফেবারিট ভারত। তবে এই জয়ের পরও বিশ্বকাপের পয়েন্ট টেবিলে বাংলাদেশকে টপকানো হয়নি রোহিত শর্মার দলের। কারণ জয় পেলেও খুব বেশি রানরেট বাড়েনি ভারতের। ০.৮৮৩ রানরেট নিয়ে পয়েন্ট টেবিলের পাঁচে আছে তারা। চারে আছে বাংলাদেশ। আফগানিস্তানের সঙ্গে স্বস্তির জয়ের পর তিনে উঠে এলেও লঙ্কানদের সঙ্গে দক্ষিণ আফ্রিকার জয়ের সুবাদে টাইগারদের নামতে হয়েছে চতুর্থ স্থানে।

আফগানিস্তানের বিপক্ষে ৬ উইকেটের জয়ে দুই পয়েন্টের পাশাপাশি বাংলাদেশ রানরেটেও ভালো অবস্থানে আছে। টাইগারদের বর্তমান রানরেট ১.৪৩৮। ইংল্যান্ডকে হারাতে পারলে তাদের অবস্থান আরও বেশি শক্ত হবে।

প্রথম রাউন্ড শেষে পয়েন্ট টেবিলে শীর্ষে আছে নিউজিল্যান্ড। তাদের রানরেট ২.১৪৯। আর নেদারল্যান্ডসের বিপক্ষে বড় জয়ে এই ব্যবধান আরও খানিকটা বাড়িয়ে নেওয়ার চেষ্টায় আছে কিউইরা। দুইয়ে আছে দক্ষিণ আফ্রিকা। তাদের রানরেট ২.০৪০। প্রোটিয়াদের পরের ম্যাচ অস্ট্রেলিয়ার বিপক্ষে। তিনে রয়েছে পাকিস্তান। নেদারল্যান্ডের বিপক্ষে জয়ে তাদের নেট রানরেট ১.৬২।

প্রথম রাউন্ডের ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের তলানিতে আছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। এর ঠিক ওপরেই আছে ১৯৯৬ এর বিশ্বচ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। দুই দলেরই রানরেট ঋণাত্মক দুইয়ের ঘরে। শিরোপার দৌঁড়ে এগিয়ে যেতে হলে পরের ম্যাচে শুধু জয় না, বড় ব্যবধানের জয় প্রত্যাশা করবে দুই দল।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির