ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

অবসরপ্রাপ্ত রেলওয়ে ট্রেন পরিচালক কে. এম. তানসেন আর নেই

#

নিজস্ব প্রতিবেদক

১৩ সেপ্টেম্বর, ২০২৫,  2:16 PM

news image

অবসরপ্রাপ্ত রেলওয়ে ট্রেন পরিচালক (গার্ড)  কে. এম. তানসেন আলী আর নেই। গত শুক্রবার (১২ সেপ্টেম্বর) আনুমানিক রাত ১টা ৩৩ মিনিটে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুম  কে. এম. তানসেন আলী ছিলেন বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটি নাটোর জেলা শাখার সাধারণ সম্পাদক তারিকুল ইসলামের পিতা। মৃত্যুকালে তিনি অসংখ্য গুণগ্রাহী, সহকর্মী ও আত্মীয়স্বজন রেখে গেছেন। তার মৃত্যুতে বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটি গভীর শোক প্রকাশ করেছে। সংগঠনের সভাপতি মনিরুজ্জামান মনির এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান। তিনি বলেন, “মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং শোকাহত পরিবারকে এই শোক সইবার শক্তি দান করেন।”

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির