ঢাকা ২৪ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
কমলো সোনা ও রুপার দাম সেই বিচারপতিকে বিচারকাজ থেকে সরিয়ে দিলেন প্রধান বিচারপতি চট্টগ্রাম ওয়াসার খনন কাজের সময় মাটি ধস, ২ শ্রমিক নিহত তীব্র তাপে পুড়ছে রাজশাহী, ঢাকাসহ ২৭ জেলায় তাপপ্রবাহ ১৫ বিজিবির চলমান মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণে ভারতীয় গাঁজাসহ মাদকদ্রব্য এবং বিভিন্ন সামগ্রী জব্দ ঢাকার বায়ু আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ঈদের আগে গভীর রাত পর্যন্ত দোকান খোলা রাখতে চান ব্যবসায়ীরা প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ এবং স্কুল ড্রেস দেবে সরকার ৩৬ টাকা কেজিতে ধান, ৪৯ টাকায় সিদ্ধ চাল কিনবে সরকার বুড়িমারী স্থলবন্দরে চার দিন নীরবতা, কারণ ভারতের নির্বাচন ‎

অভিযোগ প্রমাণিত হলে রাজনীতি ছেড়ে দেব : শাহবাজ

#

আন্তর্জাতিক ডেস্ক

০৬ নভেম্বর, ২০২২,  11:57 AM

news image

আগাম নির্বাচনের দাবিতে লং মার্চ চলাকালে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের ওপর হামলার ঘটনা তদন্তে প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়ালকে ফুল কোর্ট কমিশন গঠনের অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। শনিবার (৫ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি। এ সময় তিনি আরো বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হলে রাজনীতি ছেড়ে দেবেন।

লাহোরে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, প্রধান বিচারপতির উচিত হবে বিশৃঙ্খলা ও সংশয় এড়াতে ফুল কোর্ট কমিশন গঠন করা। তিনি বলেন, ‘যদি আমার আবেদন না শোনেন তাহলে ভবিষ্যতে প্রশ্ন উঠবে’।

শাহবাজ শরিফ বলেন, ‘আমাকে জিজ্ঞাসাবাদের জন্য যেখানেই ডাকা হবে আমি যাবো’। তিনি এ বিষয়ে প্রধান বিচারপতিকে শিগগির একটি চিঠি লেখার কথা জানান এবং এটি বিচারের জন্য গৃহীত হবে বলে মনে করেন। দেশের স্বার্থে এই কমিশন গঠন জরুরি বলেও মন্তব্য করেন তিনি।

ইমরান খানের ওপর হামলায় জড়িতদের শাস্তির কথাও বলেন শাহবাজ শরিফ। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ‘আপনি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী ও এক সামরিক কর্মকর্তা এ ঘটনায় জড়িত বলে অভিযোগ করেছেন। যদি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র প্রমাণিত হয় তাহলে রাজনীতি ছেড়ে দেবো’।

সংবাদ সম্মেলনের শুরুতে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইমরান খানের ওপর হামলার নিন্দা জানান। তিনি আরও বলেন, এ ঘটনার কারণে চীন সফর শেষে তিনি সেদিন সংবাদ সম্মেলনের আয়োজন বাতিল করেন। হামলায় আহত ইমরান খান ও অন্যান্যদের দ্রুত সুস্থতাও কামনা করেন শাহবাজ শরিফ।

তিনি আরও বলেন, ‘এই হামলা একটি নিন্দনীয় ঘটনা। যখন মিথ্যা তথ্য দিয়ে জাতিকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হচ্ছে তখন এটা আমার দায়িত্ব যে আমি জনগণকে রক্ষার জন্য একটি ইতিবাচক ভূমিকা পালন করি’। তিনি পিটিআই প্রধানকে তার অভিযোগের সমর্থনে প্রমাণ উপস্থাপনের আহ্বানও জানান।

বৃহস্পতিবার রাজধানী ইসলামাবাদ অভিমুখে পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) লংমার্চের সপ্তম দিনে গুজরানওয়ালার আল্লাহওয়ালা চকে ইমরান খানকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এতে ইমরান খানসহ বেশ কয়েকজন গুলিবিদ্ধ হন। ঘটনাস্থলেই মারা যান একজন। এখনও লাহোরের শওকত খানম হাসপাতালে চিকিৎসাধীন ইমরান খান। পিটিআই নেতারা জানিয়েছেন, দু’একদিনের মধ্যে বাড়ি ফিরবেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির