ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

অভয়নগরে আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

#

নিজস্ব প্রতিবেদক

৩১ জুলাই, ২০২৩,  12:35 PM

news image

ঢাকার প্রবেশমুখে বিএনপির অবস্থান কর্মসূচির নামে জ¦ালাও-পোড়াও, অগ্নিসন্ত্রাস, পুলিশের গাড়িতে হামলা-ভাংচুর ও নৈরাজ্যের প্রতিবাদে যশোরের অভয়নগর উপজেলা আওয়ামী লীগ প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে। গতকাল রবিবার (৩০ জুলাই) বিকালে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ¦ এনামুৃল হক বাবুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান সরদার অলিয়ার রহমান, সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শাহ্ ফরিদ জাহাঙ্গীর, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সুশান্ত কুমার দাস শান্ত, সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান বিকাশ রায় কপিল, পৌর কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন বিশ^াস, মিজানুর রহমান মোল্যা, রেজা ফারাজী, বিপুল শেখ, শেখ আব্দুস সালাম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সফি কামাল, উপজেলা ছাত্রলীগের আহবায়ক শাহ্ খালিদ মামুন, যুগ্ম আহবায়ক অ্যাড. রওশন কবীর টুটুল, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মেহেদী ইসলাম রাজন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন- উপজেলা, ইউনিয়ন, পৌর ওয়ার্ড আওয়ামী লীগসহ সকল সহযোগি সংগঠনের নেতাকর্মীরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মোল্যা। প্রতিবাদ সমাবেশ শেষে বিশাল এক বিক্ষোভ মিছিল যশোর-খুলনা মহাসড়কের নওয়াপাড়া বাজার প্রদক্ষিণ করে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির