ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

অশান্ত মণিপুরে একের পর এক বৈঠকে অমিত শাহ

#

আন্তর্জাতিক ডেস্ক

৩০ মে, ২০২৩,  11:59 AM

news image

কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে পৌঁছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টানা বেশ কয়েকটি বৈঠক করেছেন। ইতোমধ্যে তিনি সহিংসতা কবলিত মণিপুর রাজ্যের মন্ত্রী এবং রাজ্যপালের সঙ্গে দেখা করেছেন। 

মঙ্গলবার সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়, এন বীরেন সিংয়ের মন্ত্রী পরিষদ এবং রাজ্যপাল অনুসুইয়া উইকের সঙ্গে দেখা করেছেন অমিত শাহ। রাজ্যের উচ্চপদস্থ নিরাপত্তা কর্মকর্তারা এ বিষয়ে পরে সংবাদ সম্মেলন করে জানাতে পারেন।  

অমিত শাহ আগামী কয়েকদিন সহিংসতা-বিধ্বস্ত মণিপুর রাজ্যে থাকবেন। জাতিগত সহিংসতা রোধের উপায় বের করতে তিনি শীর্ষ সেনা কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি এবং প্রভাবশালী সম্প্রদায়ের নেতাদের সঙ্গে দেখা করতে পারেন। 

এর আগে মণিপুরে তিন দিনের সফরে সোমবার পা রাখেন অমিত শাহ। সোমবার রাতেও মণিপুরের বেশ কয়েকটি জেলায় তীব্র সংঘর্ষের ঘটনা ঘটে। 

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির