ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

অস্কার জিতল আরআরআর-এর নাট্টু নাট্টু

#

আন্তর্জাতিক ডেস্ক

১৩ মার্চ, ২০২৩,  12:04 PM

news image

৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে সেরা অরিজিনাল গানের পুরস্কার জিতেছে ভারতীয় ছবি আরআরআর-এর নাট্টু নাট্টু গান। সেরা অরিজিনাল গান হিসেবে নাট্টু নাট্টুর নাম ঘোষণার সঙ্গে সঙ্গে সবাই পুরস্কাপ্রাপ্তদের করতালির মাধ্যমে উষ্ণ অভিবাদন জানান।

পুরো ভারতের ফ্লিম ইন্ডাস্ট্রির ইতিহাসে এবারই প্রথমবারের মতো অস্কারে কোনো গান সেরা অরিজিনাল গানের ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছিল। আর প্রথম মনোনয়নেই পুরস্কার জিতে নিয়েছে দেশটি।

নাট্টু নাট্টু গানটির সুরকার এমএম কেরাভানি ও  গীতিকার চন্দ্রবোস পুরস্কার গ্রহণ করেন। সুরকার এমএম কেরাভানি দর্শকদের উদ্দেশ্যে বলেছেন, ‘আমি কারপেন্টারদের গান শুনে বড় হয়েছি। আর এখন আমি অস্কার হাতে দাঁড়িয়ে।’

তিনি আরও বলেছেন, ‘আমার মাথায় শুধু একটি জিনিসই কাজ করছিল, ‘আরআরআরকে জিততে হবে। প্রতিটি ভারতীয়র গর্ব অবশ্যই আমাকে বিশ্বের সেরা জায়গায় নিয়ে যাবে।’

এর আগে গোল্ডেন গ্লোভ অ্যাওয়ার্ডে সেরা অরিজিনাল গানের পুরস্কার পেয়েছিল নাট্টু নাট্টু। এ গানটির দৃশ্যায়ন করা হয়েছিল ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বাড়ির সামনে। এবারের অস্কারের মঞ্চে গানটি পরিবেশন করা হয়। 

অরিজিনাল গান ছাড়াও স্বল্পদৈর্ঘ্যর সেরা ডকুমেন্টারি ক্যাটাগরিতেও পুরস্কার জিতেছে ভারত

মা হারানো একটি হাতিকে ভারতীয় আদিবাসী সম্প্রদায়ের মানুষ বড় করে তুলছেন— এ ঘটনার ওপর তৈরি করা ডকুমেন্টারি ‘দ্য এলিফেন্ট হুইসপার্স’ এবারের অস্কারে সেরা স্বল্পদৈর্ঘ্যর ডকুমেন্টারির পুরস্কার জিতেছে। এটি তৈরি করেছেন কার্তিকী গনসালভেস এবং গুনেত মঙ্গা। তারা এ পুরস্কারটি পুরো ভারতকে উৎস্বর্গ করেছেন।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির