ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

অস্ত্রসহ শিবিরের বহিষ্কৃত নেতাকে আটক করেছে বিজিবি

#

২৭ ডিসেম্বর, ২০২৫,  6:56 PM

news image

লালমনিরহাট প্রতিনিধি

অস্ত্রসহ আতিক হাসান (২৫) নামে শিবিরের এক বহিষ্কৃত নেতাকে আটক করেছে বিজিবি।লালমনিরহাট পাটগ্রাম সীমান্তে ১৫ বিজিবির অভিযানে দেশীয় অস্ত্রসহ ওই যুবক আটক হয়। তিনি জেলার পাটগ্রাম থানা পশ্চিম শাখা ছাত্রশিবিরের বহিষ্কৃত সাবেক সভাপতি এবং উপজেলার সীমান্তপাড়া নামক এলাকার বজলার রহমানের ছেলে। 

শনিবার (২৭ ডিসেম্বর) সকালে বিজিবি তার বিরুদ্ধে মামলা দায়ের করে থানায় সোপর্দ করেছেন। এর আগে শনিবার ভোরে জেলার পাটগ্রাম উপজেলার তিস্তা ব্যাটালিয়নের (৬১ বিজিবি) অধীনস্থ পঁয়ষট্টিবাড়ি বিওপির একটি টহল দল ওই অভিযান পরিচালনা করে তাকে আটক করেন।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত মেইন পিলার-৮৪৬ এর কাছে বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার আউলিয়ার হাট নামক স্থানে সন্দেহভাজন কয়েকজনকে দেখে অভিযান চালায় বিজিবি। এসময় আতিক হাসানকে আটক করা সম্ভব হলেও তার সঙ্গে থাকা আরও দুইজন পালিয়ে যান। আটক আতিকের কাছ থেকে ২ ফুট ৪ ইঞ্চি দৈর্ঘ্যের একটি দেশীয় ধারালো ছুরি এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

স্থানীয় সূত্র জানায়, পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর সীমান্ত দিয়ে ভারতে চোরাচালান করতে গিয়ে তিনি বিজিবির হাতে ধরা পড়েন। অভিযান চলাকালীন পালিয়ে যাওয়া দুই ব্যক্তি হলেন— মো. জুলফিকার আলী (৩৫) ও মো. রহিদুল (৪২)। বিজিবি জানিয়েছে, তাদের পূর্ণাঙ্গ ঠিকানা শনাক্তের চেষ্টা চলছে এবং তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাটগ্রাম পূর্ব থানা শাখা ছাত্র শিবিরের সভাপতি মোঃ আলমগীর খোরশেদ জানান, বিজিবির হাতে আটক সাবেক শিবির নেতা আতিক হাসানের সঙ্গে গত ৪বছর থেকে সংগঠনের কোন সম্পর্ক নেই। দলীয় শৃংখলা ভঙ্গের দায়ে তাকে ২০২১ সালে দলীয় পথ থেকে বহিষ্কার করা হয়েছে।

পাটগ্রাম থানার ওসি নাজমুল হক জানান, বিজিবি আটক আতিক হাসানের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেছেন। তাকে লালমনিরহাট জেলহাজতে পাঠানোর হয়েছে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির