ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

অ্যাফিডেভিট ছাড়াই সংশোধন করা যাবে পাসপোর্টের নাম-বয়স

#

নিজস্ব প্রতিবেদক

২৫ সেপ্টেম্বর, ২০২২,  12:48 PM

news image

কোনো ধরনের অ্যাফিডেভিট ছাড়াই সংশোধন করা যাবে পাসপোর্টের নামের বানানের ভুলসহ বেশ কয়েকটি তথ্য। সম্প্রতি বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর থেকে এবিষয়ে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের দায়িম্বশীলরা।

অধিদপ্তর জানায়, আগে পাসপোর্টে নামের একাংশের ভুল বা বানান ভুলের জন্য হলফনামার (অ্যাফিডেভিট) প্রয়োজন হতো। তবে বর্তমানে শিক্ষাগত সনদের কপি দিলেই এই পরিবর্তন করা সম্ভব। 

অধিদপ্তরের জারি করা আদেশ অনুযায়ী, কোনো ব্যক্তি তার পাসপোর্টের নাম, বাবার নাম, মায়ের নাম এবং বয়স পরিবর্তন করতে পারবেন। এজন্য তাকে পাসপোর্ট সংশোধনের আবেদনের সঙ্গে জেএসসি/জেডিসি/এসএসসি বা সমমানের শিক্ষা সনদের কপি জমা দিতে হবে। সেই সনদের হুবুহু পাসপোর্টের তথ্য আপডেট করা হবে।

অধিদপ্তর জানায়, নামের বানান সংশোধন ছাড়াও কারো পাসপোর্টে যদি নাম ‘মোহাম্মদ‘ বা ‘মোসাম্মৎ’ থাকে এবং তিনি যদি সনদের মতো করে পাসপোর্টে ‘এমডি’ (MD) বা ‘এমওএসটি’ (MOST) করতে চান সেক্ষেত্রে হলফনামা ছাড়া পরিবর্তন করা যাবে।

কারও নামের প্রথম অংশ ও দ্বিতীয় অংশ যদি বদল করার প্রয়োজন হয় (যেমন, রহমান মাসুম থেকে মাসুম রহমান) সেক্ষেত্রে তিনি শিক্ষা সনদ দেখিয়েই তা করতে পারবেন। পাশাপাশি বাদ দেওয়া যাবে পাসপোর্টে মিস্টার, মিসেস, ড./ডাক্তার, ইঞ্জিনিয়ারের মতো উপাধিগুলো।

অধিদপ্তর জানায়, কেউ যদি নামের দুই অংশ পরিবর্তন করতে চায় সেক্ষেত্রে তাকে অবশ্যই হলফনামার কপি জমা দিতে হবে। যেমন কারও পাসপোর্টের নাম যদি ‘নূর আলী’ হয় তিনি যদি তার নাম ‘মোহাম্মদ নূর হোসেন’ হিসেবে পরিবর্তন করতে চান সেক্ষেত্রে প্রয়োজন হবে হলফনামার।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির