ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

আইপিএল থেকে নিজেদের গুটিয়ে নিলেন সাকিব-লিটন

#

স্পোর্টস ডেস্ক

০২ ডিসেম্বর, ২০২৩,  12:11 PM

news image

ভারতীয় প্রিমিয়ার লিগ (আইপিএল) মানেই প্রায় সব দেশের ক্রিকেটারদের বাড়তি উন্মাদনা। যা দেখা গেল আসন্ন ২০২৪ নতুন আসরের নিলামের জন্য বানানো ড্রাফট তালিকায়। ভারতসহ বিভিন্ন দেশের ১১৬৬ জন ক্রিকেটার নিজেদের নাম জমা দিয়েছেন। সেখানে নাম দিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদসহ ৬ বাংলাদেশি ক্রিকেটারও।  

তবে অবাক করার বিষয়— এবারের ড্রাফটে নাম দেননি বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। বাংলাদেশের সেরা তারকার এভাবে গুটিয়ে নেওয়ার কী কারণ থাকতে পারে, তা অনেকেই আলোচনায় রেখেছেন। বিচার বিশ্লেষণ করে যা সহজেই বিবেচনার জায়গা করে নিচ্ছে তা হলো– ব্যস্ততা বেড়েছে সাকিবের। ক্রিকেটের  বাইরে তিনি রাজনীতিতেও যুক্ত হয়েছেন। এছাড়া সবশেষ ভারত বিশ্বকাপে ভালো পারফর্ম করতে না পারায় সবার নজর থেকে কিছুটা দূরে রয়েছেন তিনি।

আর এই ভালো পারফর্ম করতে না পারার কারণেও সাকিবের দিকে ফ্যাঞ্চাইজিগুলোর নজর কম থাকবে সেটি হয়তো তিনি নিজেও বুঝতে পেরেছেন। সে কারণেই হয়তো তার এভাবে সরে যাওয়া। এছাড়া আইপিএল চলাকালে বাংলাদেশ জাতীয় দলেরও খেলা রয়েছে। সবমিলিয়ে বলা যায় বাস্তবতার কথা চিন্তা করেই আইপিএল থেকে সরে এসেছেন সাকিব।

ড্রাফট ঘোষণার আগেই সাকিব আল হাসান ও লিটন দাসকে ছেড়ে দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। এরপর দুই বাংলাদেশি ক্রিকেটার নেই আইপিএলের ড্রাফটেও। লিটন প্রথমবারের মতো আগের আসরে কলকাতার হয়ে খেলতে গিয়েছিলেন। সেখানে তার অভিজ্ঞতা সুখকর ছিল না। কয়েক ম্যাচ বসে থাকার পর সুযোগ মেলে মাত্র এক ম্যাচে। সেখানে বলার মতো কিছু করতে না পারায় আর দ্বিতীয় সুযোগ পাননি বাংলাদেশের এই উইকেটরক্ষক ব্যাটার। এমন তিক্ত অভিজ্ঞতার কথা স্মরণ করেই হয়তো তিনিও এবার ফ্র্যাঞ্চাইজি আসর থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন!

এদিকে, বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে আইপিএলের ড্রাফটে আছেন— মাহমুদউল্লাহ রিয়াদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। তাদের মধ্যে সর্বোচ্চ মুস্তাফিজের ভিত্তিমূল্য ধরা হয়েছে ২ কোটি রুপি। দুবাইয়ে আইপিএলের নতুন আসরের নিলাম অনুষ্ঠিত হবে আগামী ১৯ ডিসেম্বর। এবারই প্রথমবার ভারতের বাইরে আইপিএল নিলাম হতে যাচ্ছে। 

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির