ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

আকাশ মেঘাচ্ছন্ন, বৃষ্টি হতে পারে ঢাকা ও উপকূলে

#

নিজস্ব প্রতিবেদক

২১ ডিসেম্বর, ২০২৪,  11:50 AM

news image

বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির পর থেকে দেশে শীতের প্রকোপ কমেছে। তাপমাত্রা বেড়েছে। এ অবস্থায় লঘুচাপের প্রভাবে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া মেঘমালা উপকূল হয়ে দেশের মধ্যাঞ্চলে পৌঁছেছে। ফলে ঢাকাসহ দেশের উপকূলীয় অঞ্চল মেঘাচ্ছন্ন। এসব এলাকায় আজ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ আফরোজা সুলতানা বলেন, আজ ঢাকা, খুলনা ও বরিশালে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকালও বৃষ্টি থাকতে পারে। তবে ঢাকায় বৃষ্টি হলেও সেটি হবে হালকা। উপকূলে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।

এদিকে সাগরে লঘুচাপের ফলে দেশের সমুদ্রবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। আবহাওয়া অফিস জানিয়েছে, বৃষ্টিপর আবারও শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। তাপমাত্রা কমে শীত বাড়তে পারে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির