ঢাকা ২০ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
সরকারের ৬০ দিনের বড় সাফল্য, জনগণ প্রধানমন্ত্রীর ওপর আস্থা রেখেছেন তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছি : জ্বালানিমন্ত্রী দুপুরে জরুরি সংবাদ সম্মেলন করবে এনসিপি নিজের অস্ত্রের গুলিতে পুলিশ সদস্য নিহত নিজের অস্ত্রের গুলিতে পুলিশ সদস্য নিহত ইরানের বন্দরে অবরোধ না তুললে হরমুজ বন্ধ করে দেওয়া হবে হরমুজ খুললেও ইরানের বন্দর অবরোধ থাকবে: ট্রাম্প শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ পর্যালোচনা করছে ভারত : জয়সওয়াল আগামীতে হজের খরচ আরও কমানোর আশ্বাস প্রধানমন্ত্রীর একমাসে হাম ও হাম সন্দেহে ১৯৮ শিশুর মৃত্যু

আজ থেকে এক্সপ্রেসওয়েতে টোল আদায়

#

নিজস্ব প্রতিবেদক

০১ জুলাই, ২০২২,  11:02 AM

news image

আজ শুক্রবার  (১ জুলাই) থেকে বাংলাদেশের প্রথম এক্সপ্রেসওয়েতে টোল আদায় শুরু হয়েছে। ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত ৫৫ কিলোমিটারের এ এক্সপ্রেসওয়েতে টোল আদায় করবে সরকার। গত ২৬ জুন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপ-সচিব ফাহমিদা হক খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

ওই প্রজ্ঞাপনে বলা হয়, টোল নীতিমালা ২০১৪ অনুযায়ী চূড়ান্তভাবে টোল হার নির্ধারণের পূর্ব পর্যন্ত অন্তর্বর্তীকালীন সময়ের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কের টোল হার (মিডিয়াম ট্রাক) সমন্বিতভাবে ১০.০০ টাকা-কিলোমিটার হিসেবে নির্ধারণ করা হলো। এতে অর্থ বিভাগের সম্মতি রয়েছে। পরবর্তীতে টোল নীতিমালা, ২০১৪ অনুসারে যথাসময়ে টোল হার চূড়ান্তভাবে নির্ধারণ করা হবে।

প্রজ্ঞাপনটিতে আরো বলা হয়, জনস্বার্থে এ আদেশ ১ জুলাই, ২০২২ তারিখ হতে কার্যকর হবে।

জানা গেছে, এক্সপ্রেসওয়ের প্রতি কিলোমিটারের জন্য ট্রেইলার ২৫ টাকা, হেভি ট্রাক ২০ টাকা, মিডিয়াম ট্রাক ১০ টাকা, বড় বাস ৯ টাকা, মিনি বাস বা কোস্টার ৫ টাকা, মাইক্রোবাস ৪ টাকা, সেডান কার ২.৫০ টাকা এবং মোটরসাইকেল ১ টাকা হারে টোল প্রদান করতে হবে।

এ এক্সপ্রেসওয়েতে মোট পাঁচটি ফ্লাইওভার রয়েছে। কদমতলী-বাবুবাজার লিংক রোড ফ্লাইওভার, আবদুল্লাহপুর ফ্লাইওভার, শ্রীনগর ফ্লাইওভার, পুলিয়াবাজার ফ্লাইওভার এবং মালিগ্রাম ফ্লাইওভার।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির