ঢাকা ০৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে বিস্ফোরণ নিয়ে নাহিদের বক্তব্য রাজনৈতিক, তদন্ত চলছে টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরজুড়ে জলাবদ্ধতা, বাসাবাড়িতে পানি পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের সঙ্গে প্রতারণা করা হয়েছে : শরীফ ভূঁইয়া সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে চলতি সপ্তাহেই পাকিস্তানে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান দেশের ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির সতর্কতা দেশের ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির সতর্কতা ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের শীর্ষে নয়া দিল্লি যুক্তরাজ্যে অভিবাসী পৌঁছানো কমেছে ৪১ শতাংশ

আজ থেকে ট্রেনে দাঁড়িয়ে যাতায়াত করা যাবে

#

নিজস্ব প্রতিবেদক

০৮ মার্চ, ২০২২,  1:29 PM

news image

করোনার কারণে ট্রেনে স্ট্যান্ডিং (দাঁড়ানো) টিকিট বিক্রি বন্ধ ছিল। তবে ‍আজ মঙ্গলবার (৮ মার্চ) থেকে আবারো স্ট্যান্ডিং টিকিট বিক্রি শুরু হবে। ফলে ট্রেনে দাঁড়িয়ে যাতায়াত করা যাবে। গতকাল সোমবার (৭ মার্চ) এক অফিস আদেশে এ তথ্য জানিয়েছেন রেলওয়ের পরিচালক ট্রাফিক (কমার্শিয়াল) মো. নাহিদ হাসান খান।

আদেশে বলা হয়, ট্রেনে আসনবিহীন টিকিট ইস্যু করার যে নির্দেশনা দেয়া হয়েছিল, সে বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। ৮ মার্চ থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তর বলছে, দেশে গত এক সপ্তাহে (২৮ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ পর্যন্ত সময়ে) করোনা সংক্রমণ কমেছে ৫১ দশমিক ২ শতাংশ। একইসঙ্গে মৃত্যু কমেছে ২৩ দশমিক ৫ শতাংশ। 

সোমবার (৭ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত এক সপ্তাহে দেশে করোনায় ৫২ জনের মৃত্যু হয়েছে। আগের সপ্তাহে এ সংখ্যা ছিল ৬৮। সপ্তাহের ব্যবধানে দেশে মৃত্যু কমেছে ২৩ দশমিক ৫ শতাংশ।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির