ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

আজ ৬৪ জেলায় একযোগে শুরু হচ্ছে ডিজিটাল পশুর হাট

#

নিজস্ব প্রতিবেদক

০৩ জুলাই, ২০২২,  11:56 AM

news image

আজ রোববার (৩ জুলাই) সারাদেশের ৬৪ জেলায় একযোগে উদ্বোধন হবে কোরবানির পশুর ডিজিটাল হাট। ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কোরবানির পশু কেনাবেচায় জনসমাগম ও ভোগান্তি কমাতে সাম্প্রতিক বছরগুলোর মতো এবারো অনলাইনে বসতে যাচ্ছে 'ডিজিটাল পশুর হাট'। ইতোমধ্যে কোরবানির পশু ডিজিটাল হাটে বেচাকেনা শুরু হয়েছে এবং সকল জেলা ও উপজেলা হতে হাটগুলো প্লাটফর্মের (digitalhaat.gov.bd) সঙ্গে যুক্ত হয়েছে।

আইসিটি বিভাগ, একশপ-এটুআই, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ও ই-ক্যাব আয়োজন করতে যাচ্ছে এই কেন্দ্রীয় অনলাইন কোরবানি পশুর হাটের। সহযোগিতায় রয়েছে- বাণিজ্য মন্ত্রণালয়, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন (বিডিএফএ)।

যৌথভাবে দেশব্যাপী একযোগে আজ রোবার (৩ জুলাই) বিকেল ৪টায় সকল জেলা-উপজেলায় ডিজিটাল কোরবানির হাট উদ্বোধন করা হবে। এতে উপস্থিত থাকবেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম এবং আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

সংশ্লিষ্টরা জানান, ডিজিটাল হাটে পশু বেচাকেনা প্রতি বছরই বাড়ছে। ২০২০ সালে প্রথমবারের মতো পরিচালিত ডিজিটাল হাটে ২৭ হাজার পশু বিক্রি হয়। পরের বছর অর্থাৎ ২০২১ সালে ৩ লাখ ৮৭ হাজার পশু বিক্রি হয় ডিজিটাল হাটে।

ডিজিটাল হাটের ওয়েবসাইটে ইতোমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শতাধিক পশু খামারি যুক্ত হয়েছেন। গরু, ছাগল, ভেড়া, দুম্বা, উট ও মহিষকে প্রাণীর ক্যাটাগরি হিসেবে ওয়েবসাইটে রাখা হয়েছে। ওয়েবসাইটে গ্রহাকের অভিযোগ জানানোরও ব্যবস্থা আছে। এছাড়া আছে অনলাইন পেমেন্টে সিস্টেমের সুবিধা।

অনলাইন হাট থেকে পশু কিনে নিয়ে যাওয়া একটি বিরাট সমস্যা। কিন্তু ডিজিটাল হাটের উদ্যোগে পশু শিপমেন্টের ব্যবস্থাও রয়েছে। এছাড়া মাংস প্রসেসিং করার জন্য রয়েছে কসাইয়ের ব্যবস্থাও।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির