ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

আদিতমারীতে ট্রাক চাপায় সাংবাদিক নিহত

#

নিজস্ব প্রতিবেদক

১৬ সেপ্টেম্বর, ২০২৩,  10:15 PM

news image

জাতীয় পার্টির জেলা সম্মেলনের সংবাদ সংগ্রহের শেষে লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ইউনুস আলী(৪৫) নামে এক সাংবাদিক নিহত হয়েছেন।

শনিবার(১৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে লালমনিরহাট বুড়িমারী মহাসড়কে উপজেলার সারপুকুর ইউনিয়নের বিদ্যুৎ স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত সাংবাদিক ইউনুস আলী হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের পশ্চিম বেজগ্রামের মোজাম্মেল হকের ছেলে। তিনি সময়ের কন্ঠস্বর ও স্বদেশ প্রতিদিন নামে দুইটি পত্রিকার লালমনিরহাট প্রতিনিধি। তিনি লালমনিরহাট জেলা  রিপোর্টাস ইউনিটির সভাপতি।  

পুলিশ ও স্থানীয়রা জানান, লালমনিরহাট জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনের সংবাদ পরিবেশন শেষ করে মোটর সাইকেল যোগে হাতীবান্ধা ফিরছিলেন সাংবাদিক ইউনুস আলী। ঘটনাস্থলে পৌছলে বুড়িমারী থেকে আসা পন্যাবাহি ট্রাক (ঢাকা মেট্রো ট -২০-০১২০)  ধাক্কা দিলে ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান সাংবাদিক ইউনুস আলী। স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটক করে পুলিশে সোপর্দ করে। 

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির