ঢাকা ১৮ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
গণমাধ্যমে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালেন জি কে শামীম পাশার দান উল্টে দিয়ে নবম ব্যালন ডি’অর জয়ের পথে মেসি সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল টানা বৃষ্টিতে বেড়েছে অধিকাংশ সবজির দাম, মরিচের কেজি ২০০ টাকা জীবন দেব, তবু ২৪ হারিয়ে যেতে দেব না : জামায়াত আমির বঙ্গোপসাগরের মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত মৃত্যুর তিন দিন আগে শেষ সাক্ষাৎকারে যা বলেছিলেন শহীদ আবু সাঈদ ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস দেশের ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা

আন্তজেলা ডাকাত দলের ৫ সদস্য আটক

#

নিজস্ব প্রতিবেদক

২২ ফেব্রুয়ারি, ২০২৩,  12:17 PM

news image

বাগেরহাটে মহাসড়ক থেকে ট্রাকসহ আন্তজেলা ডাকাত দলের ৫ সদস্যকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে (২১ ফেব্রুয়ারি ) বাগেরহাট-খুলনা মহাড়কের সদর উপজেলার যৌখালী ব্রিজ এলাকায় থেকে এদের আটক করে পুলিশ। এসময়, ডাকাতদের ব্যবহৃত একটি ট্রাক, একটি গ্রিল, তালা কাটার , একটি রাম দা ,চাপাটি , ছুরি,রড,লাঠি, পাথর ও রশি জব্দ করে পুলিশ সদস্যরা।

আটককৃতরা হলেন, গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বদনীভাঙ্গা গ্রামের মোঃ শরাফত আলীর ছেলে মোঃ আজাহারুল ইসলাম আজাহার ( ৩১), সিরাজগঞ্জ জেলার জেনাকিগাতি গ্রামের ফজলার রহমানের ছেলে ছামিদুল ইসলাম (৩২), সিরাজগঞ্জ জেলার পাইক পাড়া গ্রামের আঃ হাকিমের ছেলে আঃ রেজ্জাক মন্ডল (৩৭), কুড়িগ্রাম জেলার উলিপুর গ্রামের (মৃত) সেকেন্দার বেপারীর ছেলে আব্দুল রহিম (৩৬) এবং বাগেরহাট সদর উপজেলার কৃষ্ণনগর গ্রামের শামীম আহসান খান মিলনের ছেলে মঈন খান অনি (২৪)। বাগেরহাটের মঈন খান অনির আমন্ত্রণে এসব ডাকাত দল বাগেরহাটে আসেন। অনেক বড় ডাকাতি এবং অপরাধ সংগঠিত করার পরিকল্পনা ছিল তাদের।বাগেরহাটের পুলিশ সুপার কে এম আরিফুল হক বলেন, বাগেরহাট-খুলনা মহাসড়ক দিয়ে বেপরোয়া গতির একটি ট্রাক বাগেরহাট শহরের দিকে আসছিল। যৌখালি নামক স্থানে থাকা পুলিশের চেকপোস্ট থেকে ট্রাকটিকে থামানো হয়। জিজ্ঞাসাবাদ ও তল্যাসি করতে চাইলে ট্রাকে থাকারা পুলিশ সদস্যদের উপর চড়াও হয়। পরে তাদের ট্রাক তল্লাশী চালিয়ে ডাকাতির করার বিভিন্ন সরঞ্জাম পাওয়া যায়। তাদের ব্যবহৃত ট্রাকটিতে কোন নিবন্ধন নাম্বার ছিল না। মবিল ও কালো রং দিয়ে নিবন্ধন নাম্বার ঢেকে দেওয়া হয়েছিল।পুলিশসুপার আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির উদ্দেশ্যে বাগেরহাটে আসার বিষয়টি স্বীকার করেছে। বাগেরহাটের বাসিন্দা অনির আমন্ত্রণে ও পরামর্শে তারা বাগেরহাটে এসেছেন। আটককৃতদের বিরুদ্ধে বাগেরহাট মডেল থানায় মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির