ঢাকা ০২ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ইসলাম পরিবহনের বাস রোড ডিভাইডার ভেঙে আকাশ বাসে ধাক্কা, ৪ যাত্রী নিহত ইবোলার নতুন ধরন মোকাবিলায় টিকা তৈরি করেছে রাশিয়া তৃতীয় বাংলাদেশি নারী হিসেবে নিম্নির এভারেস্ট জয় একটা ভালো ঈদযাত্রা ম্যানেজ করতে সক্ষম হয়েছি : সড়কমন্ত্রী আদ-দ্বীনে ৬ নবজাতক মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন লালমনিরহাটের তিস্তাপাড়ে ঈদ উপলক্ষে ভালোবাসার বাজারে ১ টাকায় মিলছে ২১ ধরনের পণ্য ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে নিহত ৫ ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ২ কোটি ৯৬ লাখ টাকা টোল আদায় ছিনতাই ঝুঁকি এড়াতে হাটে ‘ক্যাশলেস লেনদেন’ করতে বললেন র‌্যাব ডিজি শেখ হাসিনার ফেরার গুঞ্জন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

আন্দোলন সংগ্রামের মাধ্যমেই শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করা হবে- এম আর মনজু

#

নিজস্ব প্রতিবেদক

১১ আগস্ট, ২০২৩,  3:41 PM

news image

বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দল, ঈশ্বরদী শাখার নব-নির্বাচিত কমিটির পরিচিতি অনুষ্ঠান উপলক্ষে বুধবার পাকসী বিভাগীয় সমাবেশ  অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয়  সভাপতি রফিকুল ইসলাম।  প্রধান বক্তা  রেল শ্রমিক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক এডঃ এম আর মনজু। 

বিশেষ অতিথি ছিলেন জাতীয়তাবাদী জাতীয় শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আঃ গফুর, রেল শ্রমিক দলের কার্যকরী সভাপতি আহসান হাবীব, মিজানুর রহমান চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি শাখাওয়াত হোসেন রঞ্জু, যুগ্ম-সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক আব্দুস সাত্তার, প্রচার ও প্রকাশনা সম্পাদক জহিরুল হক, রফিকুল ইসলাম মিশু।  

রেল শ্রমিক দলের ঈশ্বরদী শাখার সভাপতি মাসুদ রানা ( নয়ন ) এর সভাপতিত্বে  ও শাখার সম্পাদক ছবি মন্ডলের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠান পরিচালিত অনুষ্ঠানে  পশ্চিমাঞ্চলের কেন্দ্রীয়, বিভাগীয়, সৈয়দপুর,খুলনা,পাকসী সহ অন্যান্য শাখার সভাপতি সম্পাদক এবং স্থানীয় শ্রমিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সভায় নব নির্বাচিত কমিটিকে ফুলেল শুভেচছা জ্ঞাপন করে যথাযথ সাংগঠনিক জোরদার করার আশাবাদ ব্যক্ত করা হয়। 

বিরাজমান পরিস্থিতিতে শ্রমিকদের জীবন ওষ্ঠাগত।  গনতন্ত্র ও শ্রম অধিকার প্রতিষ্ঠায় সকলে ঐকান্তিকতা আবশ্যক।

 রেলের রানিং কর্মচারীদের মাইলেজ পূর্বানুরূপ বহাল, ক্রুটিপুর্ন নিয়োগবিধি সংশোধন করা সহ ১০ দফা দাবী আদায়ে ঐক্যবদ্ধ অবিরাম সংগ্রাম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির