ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে আড়াই হাজারে

#

আন্তর্জাতিক ডেস্ক

০৯ অক্টোবর, ২০২৩,  12:02 PM

news image

পশ্চিম আফগানিস্তানের হেরাত প্রদেশে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা আড়াই হাজারে পৌঁছেছে বলে জানিয়েছে দেশটির সরকার।

রোববার দুর্যোগ মন্ত্রণালয়ের মুখপাত্র জনান সায়েক রয়টার্সকে জানান, মৃতের সংখ্যা বেড়ে দুই হাজার ৪৪৫ জন হয়েছে। তবে তিনি আহতের সংখ্যা সংশোধন করে আরও ২০০ বেশি বলে জানিয়েছেন। এর আগে তিনি ৯ হাজার ২৪০ জন আহত হওয়ার খবর জানান।

তিনি আরও বলেন, ভূমিকম্পে এক হাজার ৩২০টির বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।১০টি উদ্ধারকারী দল কাজ করছে বলে জানিয়েছেন দুর্যোগ মন্ত্রণালয়ের মুখপাত্র সায়েক। তিনি বলেন, ক্ষতিগ্রস্তদের জন্য তাঁবু এবং খাদ্য ও চিকিৎসা সামগ্রী জরুরি। আন্তর্জাতিক বেসরকারি সংস্থাগুলোর প্রতি সহযোগিতার হাত বাড়ানোর আহ্বান জানান তিনি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, ভূমিকম্পে ১২টির বেশি গ্রামে ৬০০টিরও বেশি বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। চার হাজার ২০০ জনেরও বেশি মানুষ এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

৪২ বছর বয়সী বশির আহমাদ বলেন, ‘প্রথম কম্পনেই সব বাড়িঘর ধসে পড়ে। যারা বাড়ির ভেতরে ছিল সবাই মারা পড়েছেন।’

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, পশ্চিম আফগানিস্তানের সবচেয়ে বড় শহর হেরাতের ৪০ কিলোমিটার উত্তরপশ্চিমে এবারের ভূমিকম্পের উৎপত্তি। ভূমিকম্পের পরপরই অন্তত আটবার পুনরায় কেঁপে ওঠে ওই এলাকা। এগুলোর মাত্রা ছিল ৪ দশমিক ৩ থেকে ৬ দশমিক ৩-এর মধ্যে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির