ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

আব্দুল্লাহপুরে বাসে আগুন দিতে গিয়ে ছাত্রদল নেতা আটক

#

নিজস্ব প্রতিবেদক

১৩ নভেম্বর, ২০২৩,  1:01 PM

news image

রাজধানীর আব্দুল্লাহপুরে যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার সময় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মামুন মজুমদারকে আটক করেছে র‍্যাব।

সোমবার (১৩ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।তিনি বলেন, গাড়িতে আগুন দেওয়ার সময় আব্দুল্লাহপুর এলাকায় একজন নাশকতাকারীকে আটক করেছে র‍্যাব-১।

র‍্যাব জানায়, সকাল ৯টার দিকে এক দুর্বৃত্ত আব্দুল্লাহপুরে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়ে পালানোর সময় সাদা পোশাকে থাকা র‍্যাব সদস্যরা তাকে আটক করে।এর আগে রোববার (১২ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর মহাসমাবেশে হামলা, হত্যা, গ্রেপ্তারের প্রতিবাদে এবং সরকার পতনের এক দফা দাবিতে এর আগে ২৯ অক্টোবর হরতাল এবং ৩১ অক্টোবর, ১ ও ২ নভেম্বর মোট তিন দিনের অবরোধ কর্মসূচি পালন করেছে বিএনপি-জামায়াত ও তাদের শরিকরা। তারপর ৫ ও ৬ নভেম্বর দ্বিতীয় দফায়, ৮ ও ৯ নভেম্বর তৃতীয় দফায় অবরোধ কর্মসূচি পালন করে তারা। আর ১১ নভেম্বর থেকে শুরু হলো চতুর্থ দফায় ৪৮ ঘণ্টার অবরোধ।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির