ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

আব্দুল মজিদ জোয়াদার মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন

#

নিজস্ব প্রতিবেদক

১১ জুলাই, ২০২৩,  11:41 AM

news image

মাগুরার শ্রীপুর উপজেলার সারঙ্গদিয়া আব্দুল মজিদ জোয়ারদার মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বহুতল বিশিষ্ট একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে।
সোমবার দুপুরে মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি হিসেবে এ ভবন উদ্বোধন করেন ।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি স্বার্ণালী জোয়ারদার রিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ,সাধারণ সম্পাদক ও নাকোল ইউপি চেয়ারম্যান মোঃ হুমাউনুর রশিদ মুহিত, সহ-সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান মোঃ মসিয়ার রহমান, দ্বারিয়াপুর ইউপি চেয়ারম্যান আব্দুর সবুর, সব্দালপুর ইউপি চেয়ারম্যান মোছাঃ পান্না খাতুন। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক শিশির শিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বদিয়ার মন্ডল, জেলা যুবলীগের আহবায়ক ফজলুর রহমান, ছাত্রলীগের সভাপতি বিএম আরিফুজ্জামান সাজ্জাদ, সাধারণ সম্পাদক রহিম সর্দ্দারসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।
 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান জানান, ৮৫ লাখ টাকা ব্যয়ে ‘শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে নির্বাচিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহ উন্নয়ন’- প্রকল্পের আওতায় এ বহুতল বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণ করা হয়েছে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির