ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

আমেরিকা থেকে দেশে পৌঁছেছেন সাকিব

#

আন্তর্জাতিক ডেস্ক

২৭ ফেব্রুয়ারি, ২০২৩,  11:27 AM

news image

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজকে সামনে রেখে আমেরিকা থেকে দেশে ফিরেছেন বিশ্বসেরা টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। সোমবার সকাল সাড়ে ৭টায় তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রোটোকল অফিসার ওয়াসিম খান।

এর আগে গেল বৃহস্পতিবার থেকে ইংল্যান্ড সিরিজের জন্য দলীয় অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। সাকিব ছাড়া এই অনুশীলনে ছিলেন দলের বাকি সদস্যরা। মূলত পারিবারিক কাজে থাকায় সেই অনুশীলনে যোগ দিতে পারেননি সাকিব। তবে সোমবার সেই ব্যস্ততা শেষে দেশে ফিরেছেন এই অলরাউন্ডার। 

মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে বুধবার ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। খেলা শুরু হবে বেলা বারোটায়।

ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড- তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, এবাদত হোসেন চৌধুরী, তাইজুল ইসলাম, তৌহিদ হৃদয়।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির