ঢাকা ১৯ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুরে পোশাক কারখানায় পানি পান করে অসুস্থ ২ শতাধিক শ্রমিক ইসলামাবাদ এমওইউ স্বাক্ষর করলেন ট্রাম্প-পেজেশকিয়ান গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে : তথ্যমন্ত্রী ১৭ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা বন্ধুত্ব জোরদার করতে আসিয়ান জোটের সঙ্গে বৈঠক পুতিনের ভ্যাটসহ নতুন করে সোনার দাম নির্ধারণ, ভরিতে কমলো ৯ হাজার টাকা চট্টগ্রামে শিশু আয়াত হত্যা : আসামি আবিরের মৃত্যুদণ্ড হিজবুল্লা ইস্যুতে ইসরায়েলকে নিন্দা, সিরিয়ার সহযোগিতা চাইলেন ট্রাম্প ডিসেম্বরের আগেই জলাবদ্ধতাসহ সিডিএ-এর তিন প্রকল্প শেষ হবে বিশ্বকাপে একদিনে তিন তারকার গোল উৎসব

আরপিও সংশোধনীর বিরোধিতা করে সিইসিকে চিঠি বিএনপির

#

নিজস্ব প্রতিবেদক

২৬ অক্টোবর, ২০২৫,  2:28 PM

news image

জোটবদ্ধভাবে নির্বাচন করার ক্ষেত্রে দলগুলোর নিজস্ব প্রতীকে ভোট করার বাধ্যবাধকতার বিষয়ে গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) সংশোধনীর সঙ্গে একমত নয় বিএনপি। পূর্বের বিধান পরিবর্তন না করার দাবিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনকে চিঠি দিয়েছে দলটি। 

এই সংশোধনী নিয়ে কোনো রাজনৈতিক দলের প্রস্তাবনা ছিল না এবং এটি গণতান্ত্রিক অধিকারকে ক্ষুণ্ন করেছে বলে মনে করে বিএনপি।

রোববার (২৬ অক্টোবর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের কাছে দলের অবস্থান তুলে ধরেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ।বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ বলেন, জোট করলেও ভোট করতে হবে নিজস্ব প্রতীকে - গণপ্রতিনিধিত্ব আদেশের এই সংশোধনীর সঙ্গে বিএনপি একমত নয়। পূর্বের অবস্থা বহাল রাখার জন্য বিএনপির পক্ষ থেকে সিইসিকে চিঠি দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে এই সংশোধনীর প্রস্তাব ছিল না। বিএনপি এর সঙ্গে একমত পোষণ করে না, এটি গ্রহণযোগ্য নয়। আলোচনা না করে এমন সিদ্ধান্ত নেওয়া গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন হয়েছে বলে বিএনপি মনে করে।

ইসমাইল জবিউল্লাহ জানান, এ বিষয়ে উপদেষ্টা পর্যায়েও চিঠি দেওয়া হবে। তিনি যুক্তি দেন, ‘জোটবদ্ধ হয়ে নির্বাচন করার সময় দলগুলোর প্রতীক পছন্দের অধিকার থাকা উচিত।’

উল্লেখ্য, সম্প্রতি নির্বাচন কমিশন গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) সংশোধনী চূড়ান্ত করেছে, যেখানে জোটবদ্ধ নির্বাচনেও প্রত্যেক প্রার্থীকে নিজ দলের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করা বাধ্যতামূলক করা হয়েছে। এই সংশোধনী বাতিলের দাবিতে বিএনপি নির্বাচন কমিশনের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির