ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন

আরো ৭০০ ইউক্রেনীয় সেনার আত্মসমর্পণ

#

আন্তর্জাতিক ডেস্ক

১৯ মে, ২০২২,  12:46 PM

news image

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী মারিউপোলের সেই ইস্পাত কারখানা দখলে নেয়ার পর ইউক্রেনীয় যোদ্ধাদের আত্মসমর্পণ অব্যাহত রয়েছে। বুধবার (১৮ মে) ওই কারখানার ভেতর থেকে নতুন করে আরও ৭০০ ইউক্রেনীয় যোদ্ধা রুশ সেনাদের কাছে আত্মসমর্পণ করেছেন।

এর আগে গত মঙ্গলবার আড়াই শতাধিক ইউক্রেনীয় যোদ্ধা অস্ত্র ফেলে আত্মসমর্পণ করেছিলেন। বৃহস্পতিবার (১৯ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, নতুন করে আরও এই ৭০০ সেনা আত্মসমর্পণ করলেও ইউক্রেনীয় যোদ্ধাদের শীর্ষ কমান্ডাররা এখনও আজভস্টাল স্টিল কারখানার ভেতরেই অবস্থান করছেন। এলাকাটির নিয়ন্ত্রণে থাকা রাশিয়াপন্থি বিচ্ছিন্নতাবাদীদের নেতা ডেনিস পুশিলিনের বরাত দিয়ে স্থানীয় বার্তাসংস্থা ডিএনএ বুধবার জানিয়েছে, ইউক্রেনীয় যোদ্ধাদের শীর্ষ কমান্ডাররা এখনও প্ল্যান্টের ভেতরে রয়েছেন।

এছাড়া ইউক্রেনের কর্মকর্তারা তাদের যোদ্ধাদের ভাগ্য নিয়ে প্রকাশ্যে মন্তব্য করতে অস্বীকার করেছেন। ইউক্রেনের সামরিক মুখপাত্র ওলেক্সান্ডার মোতুজায়নিক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘(আজভস্টাল স্টিল কারখানার ভেতরে) আটকে পড়া সেনাদের উদ্ধারে রাষ্ট্র সর্বোচ্চ চেষ্টা করছে। জনসাধারণের কাছে এ বিষয়ে যেকোনো তথ্য সেই প্রক্রিয়াটিকে বিপন্ন করতে পারে।’

ইউক্রেন মঙ্গলবার ২৫০ জনেরও বেশি যোদ্ধার আত্মসমর্পণের বিষয়টি নিশ্চিত করেছে। তবে সেসময় ঠিক আরও কতজন আজভস্টাল স্টিল কারখানার ভেতরে ছিল তা জানায়নি দেশটি।

পরে বুধবার রাশিয়া জানায়, আরো ৬৯৪ জন ইউক্রেনীয় যোদ্ধা রুশ সেনাদের কাছে আত্মসমর্পণ করেছে। এতে করে আত্মসমর্পণ করা মোট সেনার সংখ্যা দাঁড়িয়েছে ৯৫৯ জনে। এছাড়া এ বিষয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানে আজভস্টালে আত্মসমর্পণের পর ইউক্রেনীয় যোদ্ধাদের হাসপাতালে চিকিৎসা নিতে দেখা যায়।

মারিউপোলের মেয়র ভাদিম বয়চেঙ্কো বলেছেন, আজভস্টাল স্টিল কারখানার ভেতরে আটকে পড়া সেনাদের উদ্ধারে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, রেড ক্রস এবং জাতিসংঘ একটি আলোচনায় সংশ্লিষ্ট রয়েছে। তবে এর বিস্তারিত আর কিছু জানাননি তিনি।

উল্লেখ্য, প্রায় পাঁচ লাখ বাসিন্দার মারিউপোল শহরটি দখল করা ছিল রাশিয়ার সামরিক বাহিনীর অন্যতম প্রধান লক্ষ্য। এছাড়া গুরুত্বপূর্ণ এই শহরটি আজভ সাগরে ইউক্রেনের কৌশলগত বন্দর এবং ডনবাস অঞ্চলে রুশ-সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রিত অঞ্চলগুলোর কাছেই অবস্থিত।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির