ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার লিকেজ, নারীসহ দগ্ধ ৪

#

নিজস্ব প্রতিবেদক

১৩ আগস্ট, ২০২৩,  11:29 AM

news image

সাভারের আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে জমা গ্যাসের আগুনে দগ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন নারীসহ ৪ জন। দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজের শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে।

রোববার (১৩ আগস্ট) সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী। এর আগে গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে আশুলিয়ার শ্রীপুরের নয়ানগর এলাকায় আনোয়ার হোসেনের বাড়িতে এই ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন, বাড়ির ভাড়াটিয়া নজরুল ইসলাম (৪৫), জোবেদা বেগম (৪০), রেজিয়া বেগম (৩০) ও আলেয়া নূর (৩৫)। তারা সবাই স্থানীয় তৈরি পোশাক কারখানায় কাজ করতেন।

ডিইপিজেড ফায়ার সার্ভিস জানায়, গতকাল রাতে পোশাক শ্রমিক জোবেদা কারাখানা ছুটি শেষে বাসায় ফেরেন। পরে রান্নার সময় চুলা জ্বালাতে গেলে হঠাৎ আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এসময় তিনি ও তার আশপাশে থাকা দুই নারী এবং এক পুরুষসহ চারজন দগ্ধ হন। পরে তাদের ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটে পাঠানো হয়। চারজনের মধ্যে নজরুল নামে এক ব্যক্তির শরীরের ৪০ শতাংশ পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসক। বাকিদের অবস্থা ভালো।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী জানান, গ্যাস সিলিন্ডারের ক্যাপের লিকেজ থেকেই গ্যাস ছড়িয়ে পড়েছিল। রান্নার সময় আগুনের স্পর্শ পেতেই তা নিমিষেই ছড়িয়ে পড়ে এ দুর্ঘটনা ঘটে। 

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির