ঢাকা ১৭ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
গণমাধ্যমে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালেন জি কে শামীম পাশার দান উল্টে দিয়ে নবম ব্যালন ডি’অর জয়ের পথে মেসি সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল টানা বৃষ্টিতে বেড়েছে অধিকাংশ সবজির দাম, মরিচের কেজি ২০০ টাকা জীবন দেব, তবু ২৪ হারিয়ে যেতে দেব না : জামায়াত আমির বঙ্গোপসাগরের মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত মৃত্যুর তিন দিন আগে শেষ সাক্ষাৎকারে যা বলেছিলেন শহীদ আবু সাঈদ ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস দেশের ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা

আড়তের ৩ টাকার লেবু বাজারে গেলে ১০ টাকা!

#

নিজস্ব প্রতিবেদক

০৭ এপ্রিল, ২০২২,  2:20 PM

news image

রাজধানীর আড়তগুলোতে এক পিস লেবুর দাম সর্বোচ্চ ৩ থেকে ৪ টাকা। সেই লেবু পাইকারি বাজারে হাতবদল হয়ে খুচরা পর্যায়ে ভোক্তার কাছে বিক্রি হচ্ছে ১০ থেকে ১২ টাকায়। শুধু লেবু নয়, ৫০ টাকার বেগুন বিক্রি হচ্ছে ৮০ টাকায় আর ১৮০ টাকার তরমুজ দ্বিগুণ বেড়ে খুচরায় বিক্রি হচ্ছে ৩৫০ টাকায়। এভাবেই রমজান মাসে মানুষকে জিম্মি করে ৩-৪ গুণ বেশি দাম আদায় করছে অসাধু ব্যবসায়ীরা। এর প্রমাণ মিলেছে বুধবার গভীর রাত্রে আড়তে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের বিশেষ অভিযোনে।

বুধবার রাত ১২টার দিকে রাজধানীর কারওয়ান বাজরের আড়তে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) মনজুর মোহাম্মদ শাহরিয়ার। এ সময় তার সঙ্গে ছিলেন সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল।

অভিযান প্রসঙ্গে মনজুর মোহাম্মদ শাহরিয়ার জানান, সবজির দাম লাগামহীন বাড়ছে। এটার কারণ হিসেবে আড়তদার ও পাইকারি ব্যবসায়ীরা বাণিজ্যমন্ত্রীকে জানিয়েছিলেন রাস্তায় চাঁদাবাজি হয়। এ কারণেই দাম বাড়ছে। তাদের এ তথ্য সঠিক কি-না তা যাচাই করতে মাঠপর্যায়ে বিষয়টি তদারকি করতে বলা হয়। তথ্য যাচাইয়ে অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশনায় মধ্যরাতে কারওয়ান বাজারের আড়তে তদারকি করেছি। এখানে বিভিন্ন অঞ্চল থেকে পণ্য ট্রাকে বোঝাই করে এনে বিক্রি করছে। রাস্তায় চাঁদা দিতে হয়েছে কি-না জানতে চাইলে একজন চালক জানিয়েছেন, ২০ টাকা দিতে হয়েছে। অন্যসব চালক বলেছেন তাদের কোনো চাঁদা দিতে হয়নি।

এরপর আমরা ট্রাক থেকে কত টাকায় সবজি বিক্রি করছে এ তথ্য নিয়েছি। এক বস্তা লেবুর দাম পড়ে আড়াই থেকে তিন হাজার টাকা। প্রতি বস্তায় ৭০০ থেকে ৮০০ লেবু থাকে। প্রতি বস্তার ভাড়া প্রায় ৩০০ টাকা। সব মিলিয়ে প্রতি পিস লেবুর দাম পড়ে ৩ থেকে ৪ টাকা। এই লেবু খুচরা বাজারে ৪০ থেকে ৫০ টাকা হালি বিক্রি করছে। তিন টাকার লেবু বিক্রি হচ্ছে ১০ থেকে ১২ টাকায়। অর্থাৎ দুই থেকে চার গুণ বেশি দামে লেবু বিক্রি করছে। বিষয়টি তদারকি করতে পাইকারি ও খুচরা বাজারেও অভিযান পরিচালনা করা হবে।

অধিদপ্তরের পরিচালক জানান, অভিযান চলাকালে কয়েকটি অনিয়মের কারণে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছি। পাশাপাশি হ্যান্ডমাইকে আড়তদার ও পাইকারি ব্যবসায়ীদের সচেতনতামূলক বিভিন্ন পরামর্শ দিয়েছি এবং সতর্ক করেছি। তাদের জানানো হয়েছে, যদি কেউ অন্যায়ভাবে পণ্যের দাম বাড়ায় তাহলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

জানা গেছে, আড়তে ভালোমানের প্রতি কেজি বেগুনের দাম ৫০ টাকা, যে বেগুন খুচরা বাজারে বিক্রি হয় ৮০ টাকা।  ১০০ তরমুজের দাম নিচ্ছে ১৮ থেকে ২০ হাজার টাকা। অর্থাৎ পিসপ্রতি ১৮০ থেকে ২০০ টাকা। ওই তরমুজ পাইকারিতে বিক্রি হচ্ছে ৩৫ হাজার টাকা। সে হিসাবে প্রতি পিস তরমুজের দাম পড়ছে ৩৫০ টাকা। অর্থাৎ দাম বাড়ছে প্রায় দ্বিগুণ।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির