ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

আ. লীগের পলাতক নেতার সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর নৈশভোজ

#

আন্তর্জাতিক ডেস্ক

১১ জানুয়ারি, ২০২৫,  1:40 PM

news image

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের পলাতক নেতা ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর সঙ্গে নৈশভোজের অনুষ্ঠানে হাসিমুখে কথা বলতে দেখা গেছে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারকে।বিদায়ী বছরের ডিসেম্বরে গ্লাসগোর ক্রাউন প্লাজা হোটেলে লেবার পার্টির আয়োজিত নৈশভোজে যান আনোয়ারুজ্জামান। গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতন হলে আনোয়ারুজ্জামান পালিয়ে যান। তার বিরুদ্ধে এরপর হত্যাসহ একাধিক মামলা হয়। প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য ফিন্যান্সিয়াল টাইমস গতকাল শুক্রবার (১০ জানুয়ারি) প্রধানমন্ত্রীর স্টারমারের সমালোচনা করে বলেছে, অর্থ আত্মসাৎ এবং আন্দোলনকারীদের গুলি করে হত্যায় অভিযুক্ত হওয়া সত্ত্বেও বিতাড়িত আওয়ামী লীগ নেতার সঙ্গে দেখা করেছেন স্টারমার।
গত জুলাইয়ে যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে জয় পায় লেবার পার্টি। এতে তার পক্ষ হয়ে কাজ করে আওয়ামী লীগ। কিছু আসনে জয় পেতে ও বাংলাদেশি ব্রিটিশদের ভোট পেতে আওয়ামী লীগের সহযোগিতা তাদের কাজে লেগেছে। এমনকি লেবারকে আওয়ামীপন্থি এক ব্যক্তি নির্বাচনী অনুদানও দিয়েছিলেন। স্টারমারের সঙ্গে দেখা করার ব্যাপারে আনোয়ারুজ্জামানের সঙ্গে যোগাযোগ করেছিল ফিন্যান্সিয়াল টাইমস। তবে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
ইউনিভার্সিটি কলেজ, লন্ডনের সামাজিক নৃতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক আশরাফ হক ফিন্যান্সিয়াল টাইমসকে বলেছেন, “সংখ্যালঘুদের (বাংলাদেশি-ব্রিটিশ) ভোট পেতে আওয়ামী লীগকে ব্যবহার করার বিষয়টি লেবার পার্টিকে পরিবর্তন করতে হবে। যদিও লেবার মনে করে এসব ভোট পেতে আওয়ামী লীগই তাদের জন্য সবচেয়ে ভালো বাহন। তবে তারা ভুল ধারণার মধ্যে আছে, তারা বুঝতে পারছে না আওয়ামী লীগের সমর্থন আর ব্রিটিশ-বাংলাদেশিদের মধ্যে নেই। অনেক কিছু পরিবর্তিত হয়েছে।”

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির