ঢাকা ১৬ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
জীবন দেব, তবু ২৪ হারিয়ে যেতে দেব না : জামায়াত আমির বঙ্গোপসাগরের মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত মৃত্যুর তিন দিন আগে শেষ সাক্ষাৎকারে যা বলেছিলেন শহীদ আবু সাঈদ ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস দেশের ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা আরও কমলো সোনার দাম সুনামগঞ্জে কমতে শুরু করেছে নদ-নদীর পানি ‘দফা এক, দাবি এক—মিলনের পদত্যাগ’ স্লোগানে সাইন্সল্যাব অবরোধ ধসে পড়েছে সেতু, বান্দরবান-রাঙ্গামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ লাখো মানুষের জীবন

ইউক্রেনে আটকে পড়া বাংলাদেশিদের জন্য হটলাইন চালু

#

আন্তর্জাতিক ডেস্ক

২৬ ফেব্রুয়ারি, ২০২২,  12:04 PM

news image

ইউক্রেনে বাংলাদেশের কোনো দূতাবাস না থাকায় দেশটিতে আটকে পড়া বাংলাদেশিদের জন্য হটলাইন নম্বর চালু করেছে পোল্যান্ড, রোমানিয়া, স্লোভাকিয়া, হাঙ্গেরি এবং মলদোভার বাংলাদেশ মিশন। যোগাযোগ, ভ্রমণ ও স্থানান্তরের জন্য জরুরি সাহায্য পাওয়া যাবে এসব নম্বরে কল করে। গতকাল শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এসব নম্বর জানানো হয়েছে।

যাদের স্লোভাকিয়া ও হাঙ্গেরিতে সাহায্য প্রয়োজন তাদের অস্ট্রিয়া, ভিয়েনায় বাংলাদেশ দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন রাহাত বিন জামান (+৪৩৬৮৮৬০৩৪৪৪৯২) এবং জুবায়দুল এইচ চৌধুরীর (+৪৩৬৮৮৬০৬০৩০৬৮) সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

রোমানিয়া ও মলদোভাতে সাহায্যের জন্য রোমানিয়া বাংলাদেশের দূতাবাসের মীর মেহেদী হাসানের +৪০ (৭৪২) ৫৫৩৮০৯ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

পোল্যান্ডের জন্য যোগাযোগ করতে বলা হয়েছে- পোল্যান্ডে বাংলাদেশ দূতাবাসের ওয়ারশ মাসুদুর রহমান (৪৮৭৩৯৫২৭৭২২), মাহবুবুর রহমান (+৪৮৫৭৯২৬২৪০৩), ফারহানা ইয়াসমিন (৪৮৬৯০২৮২৫৬১), বিল্লাল হোসেন (+৪৮৭৩৯৬৩৪১২৫) এবং রাব্বানির (+৪৮৬৯৬৭৪৫৯০৩) নম্বরে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির