ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

ইউক্রেন যুদ্ধের ফলে খাদ্যের দাম রেকর্ড পরিমাণ বেড়েছে : এফএও

#

আন্তর্জাতিক ডেস্ক

০৯ এপ্রিল, ২০২২,  11:06 AM

news image

ইউক্রেনে রুশ আগ্রাসনের ফলে গম ও দানাদার শস্য রপ্তানি ব্যাহত হওয়ায় বিশ্বব্যাপী খাদ্যের দাম মার্চ মাসে ‘সর্বোচ্চ পর্যায়ে’ পৌঁছেছে। এক প্রতিবেদনে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) বরাতে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রয়টার্সের খবরে বলা হয়, মার্চ মাসে বিশ্ব খাদ্যের দাম প্রায় ১৩ শতাংশ বেড়ে নতুন রেকর্ডে পৌঁছেছে। মূলত শস্য এবং ভোজ্য তেলের বাজারে অশান্তির জেরে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

খবরে আরো বলা হয়, বিশ্বব্যাপী খাদ্য উৎপাদন, কেনাবেচা ও পরিবহনের হিসেব রাখা জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) খাদ্য মূল্য সূচকে ফেব্রুয়ারিতে ১৪১.৪ পয়েন্ট ঊর্ধ্বমুখী থাকলেও মার্চে তা দাঁড়িয়েছে ১৫৯.৩ পয়েন্টে।

এর আগে পরিসংখ্যানে ফেব্রুয়ারিতেও রেকর্ড দাম বেড়ে ১৪০.৭ পয়েন্টে ঠেকেছিল খাদ্যের দাম।

এফএও জানিয়েছে, তাদের খাদ্য মূল্য সূচক ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে ১২.৬ শতাংশ বেড়েছে।

প্রসঙ্গত, কৃষ্ণ সাগরের মাধ্যমে গম, ভুট্টা, বার্লি এবং সূর্যমুখী তেলের প্রধান রপ্তানিকারক দেশ রাশিয়া এবং ইউক্রেন। ছয় সপ্তাহ আগে থেকে চলা রুশ আগ্রাসনের ফলে রপ্তানি বন্ধ করে দিয়েছে ইউক্রেন। রাশিয়া এবং ইউক্রেন থেকেই বিশ্বের মোট গমের ২৫ শতাংশ রফতানি হয়।

সানফ্লাওয়ার বীজ এবং তেলেরও অর্ধেক এই দুটি দেশে উৎপাদিত হয়। ইউক্রেন সারা বিশ্বের কাছে অনেক ভুট্টাও বিক্রি করে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির