ঢাকা ২৪ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
কমলো সোনা ও রুপার দাম সেই বিচারপতিকে বিচারকাজ থেকে সরিয়ে দিলেন প্রধান বিচারপতি চট্টগ্রাম ওয়াসার খনন কাজের সময় মাটি ধস, ২ শ্রমিক নিহত তীব্র তাপে পুড়ছে রাজশাহী, ঢাকাসহ ২৭ জেলায় তাপপ্রবাহ ১৫ বিজিবির চলমান মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণে ভারতীয় গাঁজাসহ মাদকদ্রব্য এবং বিভিন্ন সামগ্রী জব্দ ঢাকার বায়ু আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ঈদের আগে গভীর রাত পর্যন্ত দোকান খোলা রাখতে চান ব্যবসায়ীরা প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ এবং স্কুল ড্রেস দেবে সরকার ৩৬ টাকা কেজিতে ধান, ৪৯ টাকায় সিদ্ধ চাল কিনবে সরকার বুড়িমারী স্থলবন্দরে চার দিন নীরবতা, কারণ ভারতের নির্বাচন ‎

ইমরানের আপিল খারিজ

#

আন্তর্জাতিক ডেস্ক

২৫ অক্টোবর, ২০২৩,  1:15 PM

news image

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে গোপন তারবার্তা ফাঁসের মামলার বিচারিক কার্যক্রম কারাগারে পরিচালনা করা হচ্ছে। কারাগারে বিচারকাজ চালানোর বিরুদ্ধে ইসলামাবাদ হাইকোর্টে আপিল করেছিলেন তিনি। মঙ্গলবার বিচারপতি মিনাগুল হাসান আওরঙ্গজেব ও বিচারপতি সামান রাফাতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক শুনানি শেষে ইমরানের আপিল খারিজ করে দিয়েছেন। 

আবেদন খারিজ করে দিয়ে আদালত বলেন, ইমরানের নিরাপত্তার জন্যই কারাগারে বিচার পরিচালনা করা হবে। খবর জিও নিউজ। 

গত আগস্টে কূটনৈতিক তথ্য অপব্যবহারের অভিযোগ আনা হয় ইমরান খান ও পিটিআইয়ের ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশির বিরুদ্ধে। পরে ইমরানকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে ইমরান ও কুরেশি কারাগারে বন্দি। 

গত বছরের এপ্রিলে পাকিস্তানের পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে ইমরান খান ক্ষমতাচ্যুত হন। একটি কূটনৈতিক তারবার্তার বরাতে তিনি তখন দাবি করেছিলেন, তার রাজনৈতিক প্রতিপক্ষ ও পাকিস্তান সেনাবাহিনীর সহায়তায় যুক্তরাষ্ট্র তাকে ক্ষমতা থেকে সরাতে ষড়যন্ত্র করেছিল।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির