ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

ইরানে মাজারে হামলায় নিহত ১৫, আহত ৪০

#

আন্তর্জাতিক ডেস্ক

২৭ অক্টোবর, ২০২২,  11:56 AM

news image

ইরানের শিয়া ধর্মাবলম্বীদের এক তীর্থযাত্রায় বন্দুকধারীদের হামলায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত আরও ৪০ জন। স্থানীয় সময় আজ বুধবার ইরানের সিরাজ প্রদেশে এই হতাহতের ঘটনা ঘটে। ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনায় এই হামলাকে ‘সন্ত্রাসবাদী হামলা’ বলে আখ্যা দেওয়া হয়েছে। ইরনার প্রতিবেদনে আরও বলা হয়েছে, শিয়াদের পবিত্র স্থান শাহ চেরাগ মাজারে এই হামলা সংঘটিত হয়। স্থানীয় সময় বিকেল ৫টা ৪৫ মিনিটে এই হামলা হয়। 

ইরানের বার্তা সংস্থা আরও জানিয়েছে, হামলা চালিয়ে পালিয়ে যাওয়ার পথে দুই বন্দুকধারীকে গ্রেপ্তার করা হয়েছে। তৃতীয় আরেকজনকে গ্রেপ্তারের প্রক্রিয়া চলমান। 

নাম প্রকাশে অনিচ্ছুক ইরানের নিরাপত্তা বাহিনীর এক সদস্যের বরাত দিয়ে দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, হামলাকারীরা ছিল ‘তাকফিরি’ (সুন্নি চরমপন্থীদের তাকফিরি নামে উল্লেখ করা হয়।) ’ গোষ্ঠী দেশে চলমান অস্থিরতার সুযোগ নিয়ে এই হামলা চালিয়েছে। 

উল্লেখ্য, গত ১৩ সেপ্টেম্বর পোশাকবিধি না মানার অভিযোগে মাশা আমিনিকে তেহরান থেকে গ্রেপ্তার করে ইরানের নীতি পুলিশ। তিন দিন পর শুক্রবার হাসপাতালে তাঁর মৃত্যু হয়। অভিযোগ উঠেছে, পুলিশের নির্যাতনের কারণেই তাঁর মৃত্যু হয়েছে। এরপর শুরু হয় বিক্ষোভ। টানা ছয় সপ্তাহের বেশি সময় ধরে সেই বিক্ষোভ চলমান। মানবাধিকার সংস্থাগুলোর দাবি, এই বিক্ষোভে এখন পর্যন্ত ২ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির