ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

ইরানে হামলার সাথে যুক্তরাষ্ট্র জড়িত নয় : পেন্টাগন

#

আন্তর্জাতিক ডেস্ক

২৬ অক্টোবর, ২০২৪,  12:59 PM

news image

মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর পেন্টাগন জানিয়েছে ইরানে চালানো ইসরায়েলি বিমান হামলার সাথে তারা জড়িত নয়। তবে ইসরায়েল তাদের হামলার কথা জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস ইরানের ওপর ইসরায়েলি হামলা নিয়ে আলোচনা করবেন। 

মার্কিন একজন কর্মকর্তা বিবিসির ইউএস নিউজ পার্টনারকে এ তথ্য জানিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিসকেও ইসরায়েলি হামলা সম্পর্কে অবহিত করা হয়ের্ছে। তিনি এর ওপর কড়া নজর রাখছেন।

ইরানে বিমান হামলার বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনী বলছে তারা ইরানের সামরিক ঘাঁটিতে আক্রমণ চালাচ্ছে। 

বিবিসির মধ্যপ্রাচ্য বিষয়ক সম্পাদক সেবাস্তিয়ান উশার বলছেন, এক মাস আগে ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে এ হামলা চালানো হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। ওই হামলায় ইসরায়েলকে লক্ষ্য করে ২০০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল ইরান।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির