ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

ইসরায়েলি হামলায় চার ফিলিস্তিনি নিহত

#

আন্তর্জাতিক ডেস্ক

০৩ জুলাই, ২০২৩,  1:26 PM

news image

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের জেনিনে ইসরায়েলের হামলায় চারজন নিহত হয়েছেন। এর মধ্যে বিমান হামলায় তিনজন এবং অন্য একটি ঘটনায় রামাল্লাহ শহরে ইসরায়েলি সেনাদের গুলিতে আরেকজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। বিমান হামলায় বহু মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে সেখানকার বাসিন্দারা এবং কর্মকর্তারা। খবর আল-জাজিরার

স্থানীয় বাসিন্দারা বলছেন, সোমবার সকালে কমপক্ষে ১০ টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। অনেক বাড়িঘর বিধ্বস্ত হয়ে গেছে এবং ধ্বংসস্তূপ থেকে এখনও ধোঁয়া উড়ছে। 

ফিলিস্তিনের রেড ক্রিসেন্টের পরিচালক মাহমুদ আল-সাদী বলেন, জেনিনে বিমান থেকে বোমা নিক্ষেপ করা হয়েছে- মনে হচ্ছে ভূ-পৃষ্ঠে যুদ্ধ শুরু হয়ে গেছে। 

তিনি আরও বলেন, অনেক ঘরবাড়ি বোমা হামলার শিকার হয়েছে এবং পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে। 

ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রী বলছে, ইসরায়েলি হামলায় কমপক্ষে তিনজন নিহত হয়েছেন এবং ১৩ জন আহত হয়েছেন। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।

অন্যদিকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, তারা ‘জেনিন এলাকায় সন্ত্রাসী অবকাঠামোতে’ হামলা চালাচ্ছে। ফিলিস্তিনি ওই ক্যাম্পটিকে ‘সন্ত্রাসী ঘাঁটি’ দাবি করে তারা বলেছে, ‘সন্ত্রাসীরা আস্তানা হিসাবে জেনিন ক্যাম্প ব্যবহার করে বেসামরিক লোকদের ক্ষতি করার চেষ্টা করলে আমরা নিষ্ক্রিয় থাকব না।’

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির