ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

ঈদের পর রাজধানীতে প্রথম যানজটের ভোগান্তি

#

নিজস্ব প্রতিবেদক

০২ মে, ২০২৩,  2:55 PM

news image

ঈদুল ফিতরের ছুটি শুরু হওয়ার পর থেকে ফাঁকা রাজধানীতে স্বাচ্ছন্দ্যে চলাফেরা করেছে মানুষজন। ঈদের ছুটি শেষ হওয়ার পরও রাজধানীতে তেমন যানজট দেখা যায়নি। সর্বশেষ আন্তর্জাতিক শ্রমিক দিবসেও রাজধানী ছিল ফাঁকা। তবে আজ আবারও যানজটের ভোগান্তিতে পড়েছে রাজধানীবাসী।

মঙ্গলবার (২ মে) সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় যানজটের ভোগান্তি দেখা যায়। বিশেষ করে রাজধানীর আগারগাঁও, মানিক মিয়া এভিনিউ, জাহাঙ্গীর গেট, বিজয় সরণি ও তেজগাঁও ফ্লাইওভার এলাকায় প্রচণ্ড যানজট দেখা যায়।

এসব এলাকায় সরেজমিনে দেখা যায়, সকাল ৯টা থেকে যানজট সৃষ্টি হয়ে। ফলে শত শত যানবাহন রাস্তায় আটকে থাকে ঘণ্টার পর ঘণ্টা। এ কারণে অফিসগামী যাত্রী ও এসএসসি পরীক্ষার্থীদের সীমাহীন ভোগান্তিতে পড়তে হয়েছে। শেষ পর্যন্ত উপায় না পেয়ে লোকজন হেঁটে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হন। বিশেষ করে তেজগাঁও ফ্লাইওভারে সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হয়েছে অফিসগামী মানুজনকে।

সকাল ৯টায় রাজধানীর ৬০ ফিট এলাকায় নিজ বাসা থেকে অফিসের উদ্দেশ্যে বের হয়ে তেজগাঁও ফ্লাইওভার আটকে যান জামাল উদ্দীন। তিনি বলেন, বাসা থেকে বের হয়ে আগারগাঁও ও বিজয় সরণি হয়ে যানজট কাটিয়ে মোটরসাইকেল নিয়ে তেজগাঁও ফ্লাইওভারে উঠি। কিন্তু তেজগাঁও ফ্লাইওভার ওঠার পড়ি সবচেয়ে বেশি বিপাকে। ঘণ্টা পার হয়ে যায় যানজট তবু ছুটে না।

বিজয় সরণিতে চলাচলকারী এয়ারপোর্ট বঙ্গবন্ধু এভিনিউ পরিবহনের একটি বাসের চালক মো. পারভেজ বলেন, ঈদের ছুটির সময় ঢাকায় গাড়ি চালিয়েছি, রাস্তা একদম ফাঁকা ছিল। এখন আবার যানজট শুরু হয়েছে। বিজয় সরণি থেকে মহাখালী পর্যন্ত যানজট। আস্তে আস্তে আগের রূপে ফিরছে যানজট।

এদিকে, রাজধানীর যানজটের বিষয়ে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ থেকে বলা হয়েছে, ঢাকায় ঈদের ছুটির আমেজ আস্তে আস্তে কাটছে। শহরে মানুষের উপস্থিতি বাড়ছে, সঙ্গে যানজটও। তবে এখনো পুরোপুরি রাস্তায় যানজট সৃষ্টি হয়নি।

রাজধানীর তেজগাঁও এলাকার যানজট নিয়ে ডিএমপির ট্রাফিক তেজগাঁও বিভাগের তেজগাঁও জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) স্নেহাশীষ কুমার দাস বলেন, সকাল থেকে একটু চাপ ছিল রাস্তায়, তবে এখন আস্তে আস্তে কমে আসছে। ঈদের ছুটি শেষ হয়েছে। রাজধানীতে কর্মব্যস্ত মানুষের আগমন বাড়ছে। তাছাড়া এসএসসি পরীক্ষাও চলছে। তাই রাস্তায় কিছুটা চাপ রয়েছে। তবে এখনো সেই ভাবে রাস্তায় যানজট লক্ষ্য করা যায়নি। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করছি।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির