ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রেলওয়ে পোষ্য সোসাইটির কেন্দ্রীয় সভাপতি মনিরুজ্জামান মনির

#

নিজস্ব প্রতিবেদক

২১ এপ্রিল, ২০২৩,  1:31 AM

news image

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রেলওয়ে শ্রমিক কর্মচারী ও পোষ্য সহ দেশের সকল

মুসলমানকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটির কেন্দ্রীয় সভাপতি মোঃ মনিরুজ্জামান মনির  


তিনি বলেন প্রতিটি মুসলিম তার ব্যক্তি জীবনকে সুন্দর,পরিশুদ্ধ ও সংযমী করে গড়ে তুলতে মাসব্যাপী সিয়াম সাধনার পরে পরম আনন্দ নিয়ে ঈদুল ফিতর উদযাপন করে। 

 মুসলিমদের সবচেয়ে বড় উৎসব ঈদুল ফিতর। ঈদ উৎসব মানুষের আত্মাকে মিলনের বোধে উদ্দীপ্ত করে তুলে। সমাজের সকলে ভেদভেদ ভুলে মহামিলন ঘটায় গড়ে তুলে পরষ্পরের প্রতি আন্তরিক শুভেচ্ছাবোধ। ধনী-গরিব,উচু-নিচু নির্বিশেষে সকল মানুষকে এক কাতারে নিয়ে আশে। এই উৎসবের দিনে প্রতিটি মুসলমান সৌহার্দ্যরে বন্ধনে আবদ্ধ হয়ে আনন্দকে একত্রে উপভোগ করতে হবে। ঈদুল ফিতর নির্মল আনন্দ উৎসবের মধ্যদিয়ে দিয়ে একটি গুরুত্বপূর্ণ মর্মবাণী মানব জাতির কাছে পৌছে দেয়, তা হচ্ছে 'সকলের তরে সকলের আমরা’। এই মর্মবাণী মানসিক কদর্য, অন্যায় ও নিষ্ঠুর সামাজিক অসমতা কে অতিক্রম করে এক নিবিঢ় ভাতৃত্ববোধের প্রেরণা জাগিয়ে তুলে। সেই প্রেরণায় উদ্দীপ্ত হয়ে সমাজের অপেক্ষাকৃত দরিদ্র, অবহেলিত  মানুষের প্রতি সাহায্য ও সহমর্মিতার হাত বাড়িয়ে দেয়া মুসলিম হিসাবে আমাদের দায়িত্ব ও কর্তব্য।

 ঈদ আমাদের জাতীয় জীবনে সংস্কৃতির দ্যোতক, আবহমান কাল থেকে শুভেচ্ছা ও আনন্দের আদান-প্রদান।

ঈদুল ফিতরের এই দিনে মহান আল্লাহ রাব্বুল আল-আমিনের নিকট দোয়া করি,রেলওয়ে শ্রমিক কর্মচারী ও পোষ্য সহ বাংলাদেশের মুসলিম উম্মাহর সুখ শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির জন্য।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির