ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

উত্তরপ্রদেশে ভারি বৃষ্টিতে দেয়াল ধসে ৯ জনের প্রাণহানি

#

আন্তর্জাতিক ডেস্ক

১৬ সেপ্টেম্বর, ২০২২,  3:43 PM

news image

ভারতের উত্তরপ্রদেশের লখনৌতে ভারি বৃষ্টির কারণে একটি দেওয়াল ধসে পড়েছে। এতে অন্তত নয়জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। তাছাড়া এ ঘটনায় আহত হয়েছেন দুজন। গত ২৪ ঘণ্টা ধরেই এলাকাটিতে ভারি বৃষ্টি হচ্ছে। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্থানীয় যুগ্ম-পুলিশ কমিশনার (আইন শৃঙ্খলা) পীযূষ মোর্দিয়া বলেন, দিলকুশা এলাকায় আর্মি ক্যাম্পের বাইরে ছোট ছোট ঘরে কিছু শ্রমিক বসবাস করছিলেন। রাতভর ভারি বৃষ্টির কারণে সেখানের সীমানা প্রাচীর ধসে পড়ে।

তিনি বলেন, আমরা ভোর তিনটার দিকে ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম হই। এ সময় ধ্বংসস্তূপ থেকে নয়জনের মরদেহ বের করার পাশাপাশি একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

তাছাড়া এক রাতের অবিরাম বৃষ্টির পর ভোর ৪টায় সব স্কুল বন্ধ রাখার নির্দেশ জারি করা হয়। বেশ কয়েকটি এলাকায় কমলা ক্যাটাগরির ভারি বৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছে।

লখনৌতে একদিনে যে বৃষ্টি হয়েছে যা পুরো এক মাসে দেখা গেছে। গত ২৪ ঘণ্টায় স্থানটিতে ১৫৫ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির