ঢাকা ২৩ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
কমলো সোনা ও রুপার দাম সেই বিচারপতিকে বিচারকাজ থেকে সরিয়ে দিলেন প্রধান বিচারপতি চট্টগ্রাম ওয়াসার খনন কাজের সময় মাটি ধস, ২ শ্রমিক নিহত তীব্র তাপে পুড়ছে রাজশাহী, ঢাকাসহ ২৭ জেলায় তাপপ্রবাহ ১৫ বিজিবির চলমান মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণে ভারতীয় গাঁজাসহ মাদকদ্রব্য এবং বিভিন্ন সামগ্রী জব্দ ঢাকার বায়ু আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ঈদের আগে গভীর রাত পর্যন্ত দোকান খোলা রাখতে চান ব্যবসায়ীরা প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ এবং স্কুল ড্রেস দেবে সরকার ৩৬ টাকা কেজিতে ধান, ৪৯ টাকায় সিদ্ধ চাল কিনবে সরকার বুড়িমারী স্থলবন্দরে চার দিন নীরবতা, কারণ ভারতের নির্বাচন ‎

উত্তরপ্রদেশে রাসায়নিক কারখানায় আগুন, নিহত ১২

#

আন্তর্জাতিক ডেস্ক

০৫ জুন, ২০২২,  11:25 AM

news image

ভারতের উত্তরপ্রদেশে একটি রাসায়নিক কারখানায় আগুন লেগে ১২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২১ জন। শনিবার (৪ জুন) এ ঘটনা ঘটে। এখনো উদ্ধারকাজ চালাচ্ছেন পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা।

পুলিশের মুখপাত্র সুরেন্দ্র সিং রয়টার্সকে বলেছেন, নয়াদিল্লি থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে ধৌলানার শিল্পকারখানায় বয়লার ফেটে যাওয়ার পর এ দুর্ঘটনা ঘটে।

হাপুরের পুলিশ সুপার দীপক ভুকের জানান, এতে ১২ জন মারা গেছেন এবং ২১ জন আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। কারখানাটি একটি সিএনজি পাম্পসংলগ্ন এলাকায় অবস্থিত।

প্রত্যক্ষদর্শীরা বজানান, বিস্ফোরণের আঘাত এতটাই তীব্র ছিল যে, আশপাশের কয়েকটি কারখানার ছাদ ক্ষতিগ্রস্ত হয়েছে। তিন ঘণ্টা ধরে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসকর্মীরা।

কারখানাটিকে ইলেকট্রনিক আইটেম তৈরির লাইসেন্স দেয়া হয়েছিল। তবে সেখানে এখন ঠিক কী করা হচ্ছিল তা তদন্তের বিষয় বলে জানান সংশ্লিষ্টরা।

হাপুর জেলা ম্যাজিস্ট্রেট মেধা রূপম জানিয়েছেন, এটি একটি দুঃখজনক ঘটনা। ফরেনসিক দল ঘটনাস্থলে পৌঁছেছে এবং নমুনা সংগ্রহ করছে।

এদিকে, বিস্ফোরণে আগুন লেগে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এক টুইটারবার্তায় নরেন্দ্র মোদি নিহতদের স্বজনদের প্রতি সমবেদনা জানান। আহতদের চিকিৎসায় ব্যবস্থা নেয়ারও নির্দেশ দিয়েছেন তিনি।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির