ঢাকা ১৮ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
গণমাধ্যমে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালেন জি কে শামীম পাশার দান উল্টে দিয়ে নবম ব্যালন ডি’অর জয়ের পথে মেসি সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল টানা বৃষ্টিতে বেড়েছে অধিকাংশ সবজির দাম, মরিচের কেজি ২০০ টাকা জীবন দেব, তবু ২৪ হারিয়ে যেতে দেব না : জামায়াত আমির বঙ্গোপসাগরের মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত মৃত্যুর তিন দিন আগে শেষ সাক্ষাৎকারে যা বলেছিলেন শহীদ আবু সাঈদ ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস দেশের ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা

উত্তরায় বিএনপির প্রতিবাদ সমাবেশ আজ

#

নিজস্ব প্রতিবেদক

১১ সেপ্টেম্বর, ২০২২,  12:18 PM

news image

জ্বালানি তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি, ভোলা ও নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে তিন কর্মী নিহতের প্রতিবাদে রাজধানীর ১৬ স্থানে সমাবেশ করবে বিএনপি। পূর্ব ঘোষণা অনুযায়ী রোববার (১১ সেপ্টেম্বর) সন্ধ‌্যায় উত্তরা পূর্ব জোনে সমাবেশ করবে দলটি। 

শনিবার (১০ সেপ্টেম্বর) রাতে এক বিবৃতির মাধ্যমে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, শনিবার থেকে শুরু হওয়া আমাদের এই কর্মসূচি চলবে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত। এছাড়া, ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের আয়োজনে আগামী ১৭ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টা থেকে এক ঘণ্টা মোমবাতি জ্বালিয়ে মৌন অবস্থান কর্মসূচি পালন করা হবে।

মির্জা ফখরুল বলেন, আমাদের আন্দোলন থেমে নেই, চলছে এবং চলবে। গত মাস থেকে যে আন্দোলন শুরু করেছি সেই আন্দোলন চলমান। ঢাকা মহানগরীর ১৬ স্থানে এ প্রতিবাদ সমাবেশ আমরা করব। ২৭ তারিখ পর্যন্ত ঢাকার বিভিন্ন জোনে এই সমাবেশের কর্মসূচি হবে। এরপর আরও বৃহত্তর কর্মসূচি দেশজুড়ে আমরা পালন করবো। 

১২ সেপ্টেম্বর সেগুন বাগিচা, ১৩ সেপ্টেম্বর উত্তরা পশ্চিম জোন, ১৫ সেপ্টেম্বর পল্লবী জোন, ১৬ সেপ্টেম্বর সূত্রাপুর, ১৮ সেপ্টেম্বর শ্যামপুর-কদমতলী জোন, ১৯ সেপ্টেম্বর গুলশান জোন, ২০ সেপ্টেম্বর বাসাবো বালুর মাঠ, ২১ সেপ্টেম্বর মিরপুর জোন, ২২ সেপ্টেম্বর যাত্রাবাড়ী-ডেমরা, ২৩ সেপ্টেম্বর মোহাম্মদপুর জোন, ২৪ সেপ্টেম্বর লালবাগ-চকবাজার-কামরাঙ্গীরচর জোন, ২৫ সেপ্টেম্বর বাড্ডা জোন, ২৬ সেপ্টেম্বর কলাবাগান এবং ২৭ সেপ্টেম্বর তেজগাঁও জোনে সমাবেশ করবে বিএনপি।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির