ঢাকা ২০ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
সরকারের ৬০ দিনের বড় সাফল্য, জনগণ প্রধানমন্ত্রীর ওপর আস্থা রেখেছেন তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছি : জ্বালানিমন্ত্রী দুপুরে জরুরি সংবাদ সম্মেলন করবে এনসিপি নিজের অস্ত্রের গুলিতে পুলিশ সদস্য নিহত নিজের অস্ত্রের গুলিতে পুলিশ সদস্য নিহত ইরানের বন্দরে অবরোধ না তুললে হরমুজ বন্ধ করে দেওয়া হবে হরমুজ খুললেও ইরানের বন্দর অবরোধ থাকবে: ট্রাম্প শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ পর্যালোচনা করছে ভারত : জয়সওয়াল আগামীতে হজের খরচ আরও কমানোর আশ্বাস প্রধানমন্ত্রীর একমাসে হাম ও হাম সন্দেহে ১৯৮ শিশুর মৃত্যু

উত্তরের মহাসড়কে বাড়ছে চাপ

#

নিজস্ব প্রতিবেদক

০৭ এপ্রিল, ২০২৪,  12:04 PM

news image

ঈদুল ফিতরকে সামনে রেখে প্রিয়জনদের কাছে ফিরতে শুরু করেছে মানুষ। যার ফলে গতকাল গভীর রাত থেকে উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের মহাসড়কে যানবাহনের চাপ কিছুটা বেড়েছে। গাড়ির চাপ বাড়লেও এই মহাসড়কের কোথাও কোনো ধীরগতি বা যানজটের সৃষ্টি হয়নি। একদম স্বাভাবিক গতিতে চলাচল করছে সব ধরনের যানবাহন। 

রোববার (৭ এপ্রিল) সকালে সিরাজগঞ্জের মহাসড়ক ঘুরে দেখা যায়, অন্যান্য সময়ের চেয়ে যানবাহন কিছুটা বেড়েছে। তবে অন্যান্য সময়ের মতোই একদম স্বাভাবিক গতিতে সব যানবাহন চলাচল করছে। যার ফলে এখন পর্যন্ত এই মহাসড়কে কোনো ভোগান্তি পড়তে হয়নি যাত্রী ও চালকদের। মহাসড়কে ট্রাফিক আইন মানাতে ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে তৎপর রয়েছে পুলিশ। 

হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম.এ ওয়াদুদ বলেন, গতকাল শনিবার গভীর রাত থেকে মহাসড়কে গাড়ির চাপ কিছুটা বেড়েছে। যা সেহরির সময় আরেকটু বাড়তে দেখা যায়। তবে মহাসড়কের কোথাও কোনো ভোগান্তি নেই। সব গাড়ি একদম নির্বিঘ্নে চলাচল করছে। 

তিনি আরও বলেন, যেহেতু আগামীকাল ৮ এপ্রিল গার্মেন্টস ছুটি হবে তাই আমরা ধারণা করছি মহাসড়কে যানবাহনের সর্বোচ্চ চাপটা শুরু হবে। আশা করছি সে সময়েই মহাসড়কে যানজটের মতো কোনো অবস্থা এ বছরে সৃষ্টি হবে না। আমরা সেভাবেই কাজ করে যাচ্ছি। 

সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশের পরিদর্শক (প্রশাসন) মো. জাফর উল্লাহ রুবেল বলেন, ধীরে ধীরে মহাসড়কে গাড়ির চপ বাড়ছে তবে যান চলাচল একদম স্বাভাবিক। গভীররাতে মহাসড়কের ঝাঐল এলাকায় একটি গাড়ি নষ্ট হওয়ায় কয়েক মিনিটের জন্য সমস্যা হয়েছিল কিন্তু আমরা দ্রুত সেটি সরিয়ে নিতে সক্ষম হই। চাপ আরও বাড়লেও এবার সিরাজগঞ্জের মহাসড়কে যানজটের সম্ভাবনা নেই বললেই চলে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির