ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

উৎসাহ-উদ্দীপনায় শুরু জাতীয় প্রেসক্লাবের নির্বাচন

#

নিজস্ব প্রতিবেদক

৩১ ডিসেম্বর, ২০২২,  9:54 AM

news image

বেশ উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয়েছে জাতীয় প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটি নির্বাচন ২০২৩-২৪।

শনিবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টায় জাতীয় প্রেসক্লাবে এ ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হয়। এর আগ থেকেই প্রেসক্লাব প্রাঙ্গণ প্রার্থী ও ভোটারদের সমাগমে জমজমাট হয়ে ওঠে। যোগ্য প্রার্থী নির্বাচনে সংশ্লিষ্ট কর্মীরা চালাচ্ছেন প্রচারণা। ভোটাররা চাইছেন যোগ্য প্রার্থীরাই নির্বাচিত হোক।

এবারের নির্বাচনে একজন প্রার্থী ১৭টি ভোট দিতে পারবেন। সদস্য পদে ১০টি ভোট, সভাপতি, সিনিয়র সহ সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক পদে, কোষাধ্যক্ষ পদে ১টি করে এবং যুগ্ম সম্পাদক পদে দুটি ভোট দিতে পারবেন।

dhakapost

এবারে প্রেসক্লাব নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরাম প্যানেলের সভাপতি পদে বর্তমান সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক পদে শ্যামল দত্ত অংশ নিয়েছেন।

বিএনপি সমর্থিত প্যানেল থেকে সভাপতি পদে সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজ এবং সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক ইলিয়াস খান নির্বাচনে অংশ নিয়েছেন।

এবার জাতীয় প্রেস ক্লাবের নির্বাচনে ১৭টি পদের বিপরীতে দুটি পূর্ণাঙ্গ প্যানেল ছাড়াও বেশ কয়েকটি পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কয়েকজন নির্বাচনে অংশ নিচ্ছেন।

আওয়ামী লীগ সমর্থিত প্যানেল থেকে সিনিয়র সহ-সভাপতি কার্তিক চ্যার্টাজী, সহ-সভাপতি রেজোয়ানুল হক রাজা, যুগ্ম সম্পাদক আশরাফ আলী, আইযুব ভূঁইয়া এবং কোষাধ্যক্ষ পদে শাহেদ চৌধুরী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এই প্যানেল থেকে ১০টি সদস্য পদের বিপরীতে লড়ছেন মিজান মালিক, ফরিদ হোসেন, শাহনাজ সিদ্দিকী সোমা, রহমান মুস্তাফিজ, কল্যাণ সাহা, সলিমুল্লাহ সেলিম, নজরুল কবীর, নিজামুল হক বিপুল, ইব্রাহীম খলিল খোকন ও শামীম সিদ্দিকী।

বিএনপি সমর্থিত প্যানেলে সিনিয়র সহ-সভাপতি পদে হাসান হাফিজ, সহ-সভাপতি সৈয়দ আলী আফসার, যুগ্ম সম্পাদক ইলিয়াস হোসেন ও সাইদুল হোসেন সাহেদ এবং কোষাধ্যক্ষ পদে হাসান শরীফ নির্বাচনে অংশগ্রহণ করছেন।

এই প্যানেল থেকে ১০টি সদস্য পদে সৈয়দ আবদাল আহমদ, কাজী রওনক হোসেন, বখতিয়ার রানা, শাহনাজ পলি, কামরুল হাসান দর্পন, আনিসুল রহমান খান, সীমান্ত খোকন, মোহাম্মদ মোমিন হোসেন, শামসুল হক দুররানী ও তাহমিনা আক্তার।

এছাড়াও নির্বাচনে স্বতন্ত্র থেকে সিনিয়র সহ-সভাপতি ড. কাজী আবদুল হান্নান, সাধারণ সম্পাদক পদে সরদার ফরিদ আহমদ ও মাইনুল আলম নির্বাচনে অংশ নিচ্ছেন।

অন্যদিকে, কোষাধ্যক্ষ পদে শাহনেওয়াজ দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ভানুরঞ্জন চক্রবর্তী অংশ নিয়েছেন।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির