ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

এইচএসসির ফল ১৪ ফেব্রুয়ারির মধ্যে

#

নিজস্ব প্রতিবেদক

০৪ ফেব্রুয়ারি, ২০২২,  10:59 AM

news image

২০২১ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ১২ থেকে ১৪ ফেব্রুয়ারির মধ্যে প্রকাশ হতে পারে বলে জানা গেছে।

সূত্র জানায়, ফল প্রকাশের জন্য প্রধানমন্ত্রীর কাছে সময় চেয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রস্তাব পাঠানো হয়েছে। এর আগে গত সপ্তাহে ঢাকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয়ে ফল প্রকাশের সময় চেয়ে প্রস্তাব দেয়।

এ বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক তপন কুমার সরকার বলেন, আমরা ১১ ফেব্রুয়ারির মধ্যে এইচএসসির ফল প্রকাশের প্রস্তুতি সম্পন্ন করে ফেলব। এরপর প্রধানমন্ত্রী যেদিন অনুমোদন করবেন সেদিনই ফল প্রকাশ করা হবে। সেটা ১২-১৪ ফেব্রুয়ারির মধ্যেই হবে।

এদিকে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমিরুল ইসলাম বলেন, শিক্ষামন্ত্রী এই বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন। আমরা আমাদের কাজ এগিয়ে রাখছি। ১০ তারিখের পরে যেকোনো দিন এইচএসসির ফল প্রকাশ করা হবে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির