ঢাকা ০৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
নিয়োগে অনিয়ম ও অবৈধ সম্পদের অভিযোগ অস্বীকার রেলের ডিজির পিএস নাসির উদ্দিনের শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত

এক মণ ধানেও মিলছে না শ্রমিক

#

স্পোর্টস ডেস্ক

১৫ মে, ২০২২,  11:40 AM

news image

চলন বিলজুড়ে শুরু হয়েছে বোরো ধান কাটার উৎসব। ফলনও হয়েছে ভালো। তবে মনে হাসি নেই কৃষকদের মুখে। কয়েক দফা ঝড় আর বৃষ্টিতে ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। সেইসঙ্গে শ্রমিক সংকট দেখা দিয়েছে। এক মণ ধানের দামেও একজন শ্রমিক মিলছে না।

সরেজমিনে নাটোরের সিংড়া উপজেলার চকসিংড়া, শোলাকুড়া, বালুয়া-বাসুয়া, শেরকোল, নিংগইন, রাখালগাছা, তাজপুর, নওগাঁ, চৌগ্রাম, জামতলী, সাঁতপুকুরিয়া এলাকার কৃষকদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর সিংড়ায় বোরো ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ৩৬ হাজার ৩০০ হেক্টর। অর্জিত হয়েছে লক্ষ্যমাত্রা। এ পর্যন্ত ৯০ শতাংশ জমির ধান কাটা শেষ হয়েছে।

জানা গেছে, এ বছর বোরো ধানের আবাদ ভালো হলেও কয়েক দফা ঝড় আর বৃষ্টিতে ধানের ক্ষতি হয়েছে। টানা বৃষ্টি হওয়ায় ক্ষেতে পানি জমে ধান তলিয়ে গেছে। এছাড়া ধান কাটতে শ্রমিক প্রতি গুনতে হচ্ছে ৯০০-১০০০ টাকা। আর বাজারে ধানের দাম ৭০০-৮০০ টাকা মণ। ফলে এক মণ ধানের বিনিময়ে শ্রমিক পাচ্ছেন না কৃষকরা।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির