ঢাকা ০২ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সিলিন্ডার ভর্তি ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কা, নিহত বেড়ে ৫ ছুটির আমেজ শেষে পুরোনো ছন্দে ফিরছে ঢাকা, বেড়েছে যানচলাচল ‘পাগল-নিমকহারাম’ বলে ফোনে নেতানিয়াহুকে গালাগাল ট্রাম্পের ঈদের পর কমল সোনার দাম আদালতে এসে ন্যায়বিচার চাইলেন রামিসার বাবা দ্বিতীয় দিনের আন্দোলনে ইসলামী ব্যাংকের গ্রাহকরা, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী ইসলাম পরিবহনের বাস রোড ডিভাইডার ভেঙে আকাশ বাসে ধাক্কা, ৪ যাত্রী নিহত ইবোলার নতুন ধরন মোকাবিলায় টিকা তৈরি করেছে রাশিয়া তৃতীয় বাংলাদেশি নারী হিসেবে নিম্নির এভারেস্ট জয় একটা ভালো ঈদযাত্রা ম্যানেজ করতে সক্ষম হয়েছি : সড়কমন্ত্রী

এক সপ্তাহ আগে বাবার মৃত্যু, পূজা দিয়ে ফেরা হলো না ৪ ভাইয়ের

#

নিজস্ব প্রতিবেদক

০৮ ফেব্রুয়ারি, ২০২২,  11:48 AM

news image

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার ডুলাহাজরা মালুমঘাট এলাকায় দ্রুতগামী পিকআপ ভ্যানচাপায় একই পরিবারের চার ভাই নিহত হয়েছেন। মঙ্গলবার (০৮ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালের আগে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- চকরিয়ার ডুলাহাজরা ইউনিয়নের সগীর শাহ কাটা গ্রামের মৃত সুরুজ চন্দ্র শীলের ছেলে নিরুপম শীল, অনুপম শীল, দীপক শীল ও চম্পক শীল। 

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের চকরিয়ার মালুমঘাট হাইওয়ে থানার ইনচার্জ (পরিদর্শক) সাফায়েত হোসেন। তিনি জানান, দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে যাই। ঘটনাস্থলে চারজন নিহত হয়। গুরুতর আহত হয়েছেন আরও ৫জন। তাদের অবস্থা আশঙ্কাজনক হাওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে। 

ডুলাহাজরা ইউপির চেয়ারম্যান আদর জানান, নিহত চার ভাই আমার ইউনিয়নের। তাদের এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পুরো ইউনিয়নে শোকের ছায়া নেমে এসেছে। এক সপ্তাহ আগে তাদের বাবা মারা যায়। আজ তারা মন্দিরে বাবার নামে পূজা দিতে গিয়ে মারা গেল।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির