ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন

এখনই হতাশ না হতে বললেন সাকিব

#

স্পোর্টস ডেস্ক

২৪ অক্টোবর, ২০২৩,  12:26 PM

news image

জয় দিয়ে বিশ্বকাপ শুরু করলেও টানা তিন ম্যাচ হেরে এখন ব্যাকফুটে বাংলাদেশ। যে স্বপ্ন নিয়ে ভারত বিশ্বকাপ খেলতে দেশ ছেড়েছিল সাকিবরা, ধীরে ধীরে সেই স্বপ্ন ফিকে হতে শুরু করেছে। তবে এখনও টাইগারদের সেমিফাইনালে খেলার সুযোগ আছে বলে মনে করছেন সাকিব আল হাসান। সে জন্য সমর্থকদের হতাশ হতে মানা করে ধৈর্য ধরার আহ্বান জানালেন টাইগার অধিনায়ক। 

আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের পাঁচ নম্বর ম্যাচটা খেলতে নামবে বাংলাদেশ। এই ম্যাচটা হারলে সেমির দৌড় থেকে কার্যত ছিটকেই পড়বে বাংলাদেশ। এদিকে দক্ষিণ আফ্রিকা রীতিমতো উড়ছে। বিধ্বংসী ফর্মে আছে প্রোটিয়াদের ব্যাটিং লাইনআপ। এমন অবস্থায় দাঁড়িয়ে বাংলাদেশ সেমিফাইনালের স্বপ্ন দেখছে কিনা এমন প্রশ্নে সাকিব আল হাসান বলেন, 'ওই সম্ভাবনা তো এখনো আছে। আমরা না পারলেও অন্যরা আমাদের সহায়তা করছে। ওইরকম যদি হতেই থাকে, আর আমরা যদি নিজেদের একটু সহায়তা করতে পারি, স্বপ্ন সত্যিও হয়ে যেতে পারে। আপনি যদি দেখেন, এখনো খুব ভালো সুযোগ আছে আমাদের। এত তাড়াতাড়ি হতাশ হবেন না। শেষ হলে হতাশ হোন। মন ভরে হতাশ হোন। কোনো সমস্যা নেই।'

পয়েন্ট তালিকায় বাংলাদেশের অবস্থান এখন সাত নম্বরে। সাত থেকে দশ নম্বরে থাকা চারটি দলই একটি করে ম্যাচ জিতেছে। যে কারণে সবারই পয়েন্ট ২। সেমিফাইনালে খেলতে হলে বাকি ৫টি ম্যাচই জিততে হবে সাকিবদের। বাংলাদেশ অধিনায়ক বলেন, 'আমাদের ম্যাচ ধরে ধরে এগোতে হবে। বিশ্বকাপে আগের ম্যাচে জিতলেন না হারলেন, তাতে কিছু যায় আসে না। নির্দিষ্ট দিনে কে পারফর্ম করছে সেটিই ব্যাপার।'

চোটের কারণে ভারতের বিপক্ষে দলের সর্বশেষ ম্যাচটা খেলতে পারেননি সাকিব। ঊরুর সেই চোট কাটিয়ে উঠে এখন তিনি ফিট। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজ টস করতে নামার কথা সাকিবেরই। তবে অধিনায়ক ফিরলেও চোটের কারণে আজ খেলতে পারছেন না পেসার তাসকিন আহমেদ।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির