ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

এপ্রিলে জাপান সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১১ জানুয়ারি, ২০২৩,  4:36 PM

news image

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নতুন করে জাপান সফরের প্রস্তাব দিয়েছেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত আইওয়ামা কিমিনোরি। আগামী এপ্রিলে এ সফর হতে পারে বলে প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে। 

বুধবার (১১ জানুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জাপানের নবনিযুক্ত রাষ্ট্রদূত সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাতের বিষয়ে পরে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার এম. নজরুল ইসলাম।

তিনি জানান, ‘রাষ্ট্রদূত আইওয়ামা কিমিনোরি আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় তিনি প্রধানমন্ত্রীকে আগামী মার্চ বা এপ্রিলে জাপান সফরের প্রস্তাব দেন।’

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির