ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

এবারের ফিতরা কত জানা যাবে রোববার

#

নিজস্ব প্রতিবেদক

০১ এপ্রিল, ২০২৩,  11:57 AM

news image

চলতি বছর সদাকাতুল ফিতর (ফিতরা) কত তা জানা যাবে রোববার (২ এপ্রিল)। ইসলামিক ফাউন্ডেশন ফিতরা নির্ধারণে দেশের বিশিষ্ট মুফতি ও আলেমদের নিয়ে বৈঠকে বসবেন জাতীয় ফিতরা কমিটির সদস্যরা। সেখানে এবারের ফিতরা নির্ধারণ করা হবে।

শনিবার (১ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।  

এতে বলা হয়, রোববার বেলা ১১টায় বায়তুল মোকাররম সভাকক্ষে ফাউন্ডেশনের উলামা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে সদাকাতুল ফিতর নির্ধারণ এবং ধর্মপ্রাণ মুসলমানদের সুবিধার্থে তা ঘোষণা করা হবে।

ফিতরা নির্ধারণের জন্য ইসলামিক ফাউন্ডেশন ইতোমধ্যে দেশের বিশিষ্ট মুফতি ও আলেমদের নিয়ে একটি কমিটি গঠন করেছে। ওই কমিটি রোববার বৈঠকে বসবে।

গত বছর বাংলাদেশে ফিতরার হার ছিল জনপ্রতি সর্বনিম্ন ৭৫ টাকা ও সর্বোচ্চ ২ হাজার ৩১০ টাকা নির্ধারণ করা হয়েছে।

ইসলামী শরিয়াহ মতে, সামর্থ্য অনুযায়ী আটা, খেজুর, গম, কিশমিশ, পনির ও যবের যেকোনো একটি পণ্যের নির্দিষ্ট পরিমাণ বা এর বাজারমূল্য ফিতরা হিসেবে গরিবদের মধ্যে বিতরণ করা যায়। আটার ক্ষেত্রে এর পরিমাণ এক কেজি ৬৫০ গ্রাম। সে হিসেবে এবার সর্বনিম্ন ফিতরা টাকার অঙ্ক বাড়তে পারে,  কারণ যেসব পণ্যের ওপর ভিত্তি করে এ ফিতরা নির্ধারণ হয় সেগুলোর প্রতিটির দাম গত বছরের বেড়েছে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির