ঢাকা ১৭ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
একমাসে হাম ও হাম সন্দেহে ১৯৮ শিশুর মৃত্যু ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার টাঙ্গাইলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যুদ্ধবিরতি শেষ হওয়ার আগে ফের সংলাপে বসতে চায় যুক্তরাষ্ট্র-ইরান দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭ শেষ হলো বৈশাখী শোভাযাত্রা, ‘ফ্রি প্যালেস্টাইন’ প্ল্যাকার্ডে ভিন্ন বার্তা বাংলা বছরের শেষদিন— চৈত্র সংক্রান্তি আজ হজ ফ্লাইট উদ্বোধন ১৭ এপ্রিল গণভোটের রায় না মানলে সংকটে পড়বে দেশ : শিশির মনির কিডনি চিকিৎসক ডা. কামরুলের হাসপাতালে চাঁদাবাজি, যুবদল নেতা মঈন গ্রেপ্তার

ওমিক্রনের ধাক্কা : ফ্রান্সে একদিনে প্রায় ৫ লাখ করোনায় আক্রান্ত

#

আন্তর্জাতিক ডেস্ক

১৯ জানুয়ারি, ২০২২,  12:31 PM

news image

করোনাভাইরাসের অতিসংক্রামক ওমিক্রন ভ্যারিয়েন্টের তাণ্ডবে সংক্রমণের ব্যাপক ঊর্ধ্বগতি দেখা দিয়েছে ফ্রান্সে। গত ২৪ ঘণ্টায় সংক্রমণ এতোটাই বেড়েছে যে, সেটি অতীতের সব রেকর্ড ভেঙে পৌঁছেছে প্রায় পাঁচ লাখে। এর আগে গত সপ্তাহেও দৈনিক সংক্রমণে রেকর্ড করেছিল ইউরোপের এই দেশটি। বুধবার (১৯ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

অবশ্য ওমিক্রনের প্রাদুর্ভাবে শুধু ফ্রান্সেই নয়, পুরো ইউরোপজুড়ে করোনা সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ফ্রান্সের প্রতিবেশি যুক্তরাজ্য, জার্মানিসহ ইতালি, স্পেন ও পোল্যান্ডের মতো দেশগুলোতেও সংক্রমণের পাশাপাশি প্রাণহানির সংখ্যাও বেড়েছে।

ফরাসি স্বাস্থ্য দফতর পাবলিক হেলথ ফ্রান্সের প্রকাশিত তথ্য অনুযায়ী, মঙ্গলবার ফ্রান্সে ৪ লাখ ৬৪ হাজার ৭৬৯  জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মহামারি শুরুর পর থেকে দেশটির ইতিহাসে এটি একটি রেকর্ড। এর আগের ২৪ ঘণ্টায় ইউরোপের এই দেশটিতে ১ লাখ ২ হাজার ১৪৪ জন করোনা পজিটিভ হয়েছিলেন।

ফ্রান্সের সরকারি তথ্য অনুযায়ী, গত সাত দিনে দেশটিতে গড়ে ৩ লাখেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। ওয়ার্ল্ডোমিটারস বলছে, গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে মারা গেছেন ৩৭৫ জন। মহামারির শুরু থেকে ইউরোপের এই দেশটিতে মোট ১ কোটি ৪৭ লাখেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন এবং প্রায় ১ লাখ ২৮ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন।

মঙ্গলবার বিশ্বজুড়ে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩০ লাখ ১৫ হাজারের বেশি মানুষ। সোমবারের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে প্রায় ১১ লাখ। এর মধ্যে যুক্তরাজ্যে নতুন করে সাড়ে ৯৪ হাজার, ইতালিতে সোয়া ২ লাখ, জার্মানিতে ৯৫ হাজার মানুষ ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন।

এদিকে, ফরাসি সরকারের কোভিড পরীক্ষা এবং আইসোলেশনের নতুন নিয়ম নিয়ে দ্বিতীয় দফায় ধর্মঘটে যাওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির শিক্ষকদের সংগঠন। শিক্ষদের দাবি, সরকারের নতুন এই নীতির ফলে শ্রেণি শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির