ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু হামের উপসর্গে আরও ৩ মৃত্যু নেপালে বন্যা : এক সেকেন্ডে ১৬৫ ফুট পথ পেরিয়েছে কাদা-পাথরের স্রোত নেপালে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত জানাজা শেষে নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

কমতে পারে দিনের তাপমাত্রা

#

নিজস্ব প্রতিবেদক

১১ ডিসেম্বর, ২০২২,  11:00 AM

news image

সারাদেশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস জানায়, ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, একই সময়ে তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারে ৩৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১২ ডিগ্রি সেলসিয়াস।

শনিবার ঢাকায় সূর্যাস্ত ৫টা ১২ মিনিটে এবং রোববার সূর্যোদয় ভোর ৬টা ৩১ মিনিটে।

গতকাল দেশের বিভাগীয় শহরগুলোতে তাপমাত্রা ছিল ঢাকায় সর্বোচ্চ ২৯ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ১৭ দশমিক ৪ ডিগ্রি, রাজশাহীতে সর্বোচ্চ ২৮ ডিগ্রি ও সর্বনিম্ন ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, রংপুরে সর্বোচ্চ ২৮ দশমিক ৫ ডিগ্রি এবং সর্বনিম্ন ১৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, ময়মনসিংহে সর্বোচ্চ ২৮ দশমিক ৪ ডিগ্রি এবং সর্বনিম্ন ১৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস, সিলেটে সর্বোচ্চ ২৯ ডিগ্রি ও সর্বনিম্ন ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, চট্টগ্রামে সর্বোচ্চ ৩১ দশমিক ৬ ডিগ্রি  ও সর্বনিম্ন ১৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, খুলনায় সর্বোচ্চ ২৮ দশমিক ২ ডিগ্রি ও সর্বনিম্ন ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং বরিশালে সর্বোচ্চ ২৯ দশমিক ৩ ডিগ্রি ও সর্বনিম্ন ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির