ঢাকা ১৭ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
গণমাধ্যমে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালেন জি কে শামীম পাশার দান উল্টে দিয়ে নবম ব্যালন ডি’অর জয়ের পথে মেসি সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল টানা বৃষ্টিতে বেড়েছে অধিকাংশ সবজির দাম, মরিচের কেজি ২০০ টাকা জীবন দেব, তবু ২৪ হারিয়ে যেতে দেব না : জামায়াত আমির বঙ্গোপসাগরের মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত মৃত্যুর তিন দিন আগে শেষ সাক্ষাৎকারে যা বলেছিলেন শহীদ আবু সাঈদ ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস দেশের ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা

করোনায় প্রাণহানি ও শনাক্ত দুটিই বেড়েছে

#

আন্তর্জাতিক ডেস্ক

১৭ জানুয়ারি, ২০২৩,  11:02 AM

news image

প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু ও শনাক্ত দুটিই বেড়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩ হাজার ৮৯৭ জন। আর একই সময় মারা গেছেন ৮০৩ জন।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারে এ তথ্য পাওয়া গেছে।

এর আগের ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ৯৪ হাজার ৪৫৪ জনে। আর মারা যান ৬৯৭ জন।

মহামারি শুরুর পর এখন পর্যন্ত সব মিলিয়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৬৭ কোটি ১৩ লাখ ৯৪ হাজার ৬৫৫ জন। আর মারা গেছেন ৬৭ লাখ ৩০ হাজার ৯৩৫ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী এ ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন এশিয়ার দেশ জাপানের মানুষ। এ সময়ের মধ্যে দেশটিতে ১ লাখ ৮ হাজার ২৮১ জনের দেহে এ ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। দ্বিতীয় সর্বোচ্চ ৩২ হাজার ৫৭০ জন আক্রান্ত হয়েছেন এশিয়ার আরেক দেশ দক্ষিণ কোরিয়ায়। তৃতীয় সর্বোচ্চ ২১ হাজার ২৭০ জন আক্রান্ত হয়েছেন তাইওয়ানে।

আক্রান্তের পাশাপাশি গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি প্রাণহানিও হয়েছে জাপানে। এ সময়ের মধ্যে জাপানে মারা গেছেন ৪১৫ জন। দ্বিতীয় সর্বোচ্চ ৬৬ জন মারা গেছেন হংকংয়ে। আর তৃতীয় সর্বোচ্চ ৪৩ জন করে মারা গেছেন রাশিয়া এবং কানাডায়।

বিশ্বের মধ্যে আক্রান্তের দিক দিয়ে সবার চেয়ে এগিয়ে থাকা যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন ৪ হাজার ৭৫৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির