ঢাকা ১৭ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
জীবন দেব, তবু ২৪ হারিয়ে যেতে দেব না : জামায়াত আমির বঙ্গোপসাগরের মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত মৃত্যুর তিন দিন আগে শেষ সাক্ষাৎকারে যা বলেছিলেন শহীদ আবু সাঈদ ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস দেশের ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা আরও কমলো সোনার দাম সুনামগঞ্জে কমতে শুরু করেছে নদ-নদীর পানি ‘দফা এক, দাবি এক—মিলনের পদত্যাগ’ স্লোগানে সাইন্সল্যাব অবরোধ ধসে পড়েছে সেতু, বান্দরবান-রাঙ্গামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ লাখো মানুষের জীবন

করোনায় বিশ্বে আরো ৫৮০ জনের মৃত্যু, শনাক্ত ৪ লাখ

#

আন্তর্জাতিক ডেস্ক

২৮ জুন, ২০২২,  11:18 AM

news image

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে ৫৮০ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন শনাক্ত হয়েছে ৪ লাখ ১ হাজার ৫৫৭ জন। এ নিয়ে বিশ্বে এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৫৪ কোটি ৯২ লাখ ৩ হাজার ৬২৯ জন। আর মৃত্যুর সংখ্যা ৬৩ লাখ ৫১ হাজার ৮২ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে ফ্রান্সে। আর এ সময়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে তাইওয়ানে। করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারস থেকে মঙ্গলবার (২৮ জুন) এ তথ্য জানা গেছে।

করোনাভাইরাসে মৃত্যু ও আক্রান্তের দিক দিয়ে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে এ সময়ে নতুন করে ‍মৃত্যু হয়েছে ২০ জনের। আর শনাক্ত হয়েছে ৪৫ হাজার ৮৪৭ জন। এ সংখ্যা নিয়ে যুক্তরাষ্ট্রে মোট মৃত্যু ও শনাক্তের সংখ্যা দাঁড়াল যথাক্রমে ১০ লাখ ৪০ হাজার ৯১৯ এবং ৮ কোটি ৮৮ লাখ ৩৯ হাজার ৯৭৩ জন।

যুক্তরাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা শূন্য। ফলে দেশটিতে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা অপরিবর্তিত রয়েছে। তবে এ পর্যন্ত যুক্তরাজ্যে মোট আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে যথাক্রমে ২ কোটি ২৫ লাখ ৯২ হাজার ৮২৭ এবং ১ লাখ ৭৯ হাজার ৯২৭ জন।

ফ্রান্সে এ পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৬ লাখ ৬০ হাজার ৯৪০ জন। আর মৃত্যুর সংখ্যা ১ লাখ ৪৯ হাজার ৩৫৮ জন। দেশটিতে গত একদিনে নতুন করে মৃত্যু হয়েছে ১১ জনের। আর আক্রান্ত হয়েছে ৬৬ হাজার ৩০১ জনের। আক্রান্তের দিক দিয়ে দেশটিতে গত ২৪ ঘণ্টায় দ্বিতীয় অবস্থানে রয়েছে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্তের দিক দিয়ে ঊর্ধ্বমুখীতে রয়েছে- ইতালি ও অস্ট্রেলিয়া।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির