ঢাকা ১৭ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
গণমাধ্যমে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালেন জি কে শামীম পাশার দান উল্টে দিয়ে নবম ব্যালন ডি’অর জয়ের পথে মেসি সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল টানা বৃষ্টিতে বেড়েছে অধিকাংশ সবজির দাম, মরিচের কেজি ২০০ টাকা জীবন দেব, তবু ২৪ হারিয়ে যেতে দেব না : জামায়াত আমির বঙ্গোপসাগরের মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত মৃত্যুর তিন দিন আগে শেষ সাক্ষাৎকারে যা বলেছিলেন শহীদ আবু সাঈদ ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তথ্য ফাঁস দেশের ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা

করোনা: শনাক্ত কমেছে, বেড়েছে মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

১৭ ফেব্রুয়ারি, ২০২৩,  12:01 PM

news image

বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ গত দিনের তুলনায় কমেছে। তবে সংক্রমণ কমলেও বেড়েছে মৃত্যুর সংখ্যা।

শুক্রবার  (১৭ ফেব্রুয়ারি) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫১ হাজার ৫৬৫ জন। এই সময়ের মধ্যে মারা গেছেন ১ হাজার ২৩ জন।

এর আগের ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ৫৬ হাজার ৭৪৫জন। আর মৃত্যু হয়েছিল ৮৫২ জনের। গত দুই দিন সংক্রমণ প্রায় একই থাকলেও মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়েছে।

প্রাণঘাতী এ ভাইরাসে বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ২৮ হাজার ৭৭২ জন সংক্রমিত হয়েছেন জাপানে। দ্বিতীয় সর্বোচ্চ ২২ হাজার ৬১ জন সংক্রমিত হয়েছেন যুক্তরাষ্ট্রে। আর তৃতীয় সর্বোচ্চ ২০ হাজার ৯১১জন আক্রান্ত হয়েছেন জার্মানিতে।

অপরদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে যুক্তরাষ্ট্রে। এ সময়ের মধ্যে দেশটিতে শ্বাসতন্ত্রের সংক্রামক ভাইরাসে মৃত্যু হয়েছে ২৫১ জনের। দ্বিতীয় সর্বোচ্চ ২১৩ জনের মৃত্যু হয়েছে জাপানে। আর তৃতীয় সর্বোচ্চ ১২৫ জন মারা গেছেন জার্মানিতে।

এদিকে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ কোটি ৮১ লাখ ২৭ হাজার ১৯৭ জনে। অপরদিকে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৭ লাখ ৮৬ হাজার ৭৩৫ জনে।

সূত্র: ওয়ার্ল্ডোমিটার

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির